shono
Advertisement
Mamata Banerjee Facebook Bio

শুভেন্দুর শপথের পরও ফেসবুকে 'মুখ্যমন্ত্রী' মমতা! অরিত্রর খোঁচা, 'পেজ ম্যানেজার কি মন্দারমণিতে?'

শনিসকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক বায়োতে জ্বলজ্বল করছিল 'মুখ্যমন্ত্রী' পদ। যা নিয়ে নেটভুবনে কম শোরগোল হয়নি গত চব্বিশ ঘণ্টায়। এবার সেপ্রসঙ্গেই অরিত্র দত্ত বণিকের খোঁচা! কী বললেন অভিনেতা ইনফ্লুয়েন্সার?
Published By: Sandipta BhanjaPosted: 01:13 PM May 09, 2026Updated: 01:54 PM May 09, 2026

পঁচিশে বৈশাখের 'রবি'সকালে ব্রিগেডে বাংলায় শপথবাক্য পাঠ করে রাজ্যাভিষেক হল শুভেন্দু অধিকারীর। শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণ করে বঙ্গের নবম মুখ্যমন্ত্রী মেদিনিপুরের ভূমিপুত্র। কিন্তু শনিসকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক বায়োতে (Mamata Banerjee Facebook Bio) জ্বলজ্বল করছিল 'মুখ্যমন্ত্রী' পদ। যা নিয়ে নেটভুবনে কম শোরগোল হয়নি গত চব্বিশ ঘণ্টায়। এবার সেপ্রসঙ্গেই অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik) খোঁচা, 'পেজ ম্যানেজার কি মন্দারমণিতে ছুটিতে?'

Advertisement

অরিত্র ফেসবুকে লেখেন, "আইপ্যাক-এর পেজ ম্যানেজার বোধ হয় ভয়ে পালিয়েছে নাহলে ছুটিতে মন্দারমনির সমুদ্রে গড়াগড়ি খাচ্ছে তাই নতুন সরকারের শপথ গ্রহণের পরেও মমতা দির পেজে আর চিফ মিনিস্টার টাইটেল সরেনি। অতএব বন্ধুরা, নরেন্দ্র মোদীর কথা শোনার দরকার নেই আমিও পেজে লিখে দিচ্ছি আমিই ভারতের প্রধানমন্ত্রী। আপনারাও এক এক করে নিজ নিজ প্রোফাইলে নিজেদের মতো ভাগ বাটোয়ারা করে বিভিন্ন সরকারি দপ্তর নিয়ে নিন।"

তাঁর সরকারের মেয়াদ শেষ হয়েছে বৃহস্পতিবারই। আনুষ্ঠানিক ভাবে ৭ মে পর্যন্ত পূর্বতন সরকারের মেয়াদ ছিল। রাতে পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যপাল আরএন রবি। অর্থাৎ, বিধানসভার অস্তিত্বও আর নেই। তবে এরপরও বায়ো বদল না দেখে সমালোচনার ঝড় ওঠে। শেষমেশ শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরই শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজের বায়োবদল হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement