shono
Advertisement

মহর্ষি বাল্মীকি সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য, গ্রেপ্তারি পরোয়ানা রাখির বিরুদ্ধে

যদি তাঁর মন্তব্যে কেউ আহত হন, তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী বলেও জানান রাখি৷ The post মহর্ষি বাল্মীকি সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য, গ্রেপ্তারি পরোয়ানা রাখির বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:06 PM Apr 03, 2017Updated: 04:39 PM Dec 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষি বাল্মীকি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জেরে রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল লুধিয়ানার আদালত৷ বাল্মীকি কমিউনিটির অভিযোগের ভিত্তিতেই এই পরোয়ানা জারি হয়েছিল বলে জানায় আদালত৷

Advertisement

[ সিনেমা দেখেই গর্ভবতী, নাবালিকার দাবিতে বেকায়দায় সেন্সর বোর্ড ]

জানা যাচ্ছে, এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে বাল্মীকি সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন রাখি৷ বন্ধু মিকা সিং সম্পর্কে বলতে গিয়ে টেনে এনেছিলেন বাল্মীকির প্রসঙ্গ৷ জানিয়েছিলেন, বাল্মীকি যেমন দস্যু থেকে রত্নাকর হয়ে উঠেছিলেন, তেমনই তাঁর বন্ধু মিকার জীবনেও অনেক পরিবর্তন হয়েছে৷ কিন্তু এই মন্তব্য মোটেও ভালভাবে নেননি বাল্মীকি সম্প্রদায়৷ এই মন্তব্য মহর্ষির পক্ষে অসম্মানজনক বলে অভিযোগ দায়ের করা হয়৷ তার ভিত্তিতেই জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা৷

কপিলকে চূড়ান্ত নোটিস, টিআরপি না বাড়লে শো বন্ধের হুঁশিয়ারি ]

যদিও এ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন রাখি৷ তাঁর সাফ কথা, ছোটবেলা থেকে তিনি যা শুনে এসছেন তার ভিত্তিতেই এ কথা বলেছেন৷ কোনওরকম আপত্তিজনক কিছু বলেননি, অসম্মানও করতে চাননি৷ সেইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা নিয়েও পাল্টা তোপ দেগেছেন রাখি৷ তাঁর বক্তব্য, তিনি সলমন খান নন৷ তাঁর উপর অভিযোগ আরোপ করে কোনও লাভ হবে না৷

‘প্লাস্টিক’ ডিম নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, ভিন রাজ্য থেকে আসা ডিম পরীক্ষার নির্দেশ ]

রাখি আরও জানান, তিনি কোনও শমন পাননি৷ মিডিয়া থেকেই তিনি জানতে পারেন যে, পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে আসছে৷ যদিও সেরকম কিছু ঘটেনি৷ পাশাপাশি রাখী জানান, তিনি বাল্মীকিকে সম্মান করেন৷ যদি তাঁর মন্তব্যে কেউ আহত হন, তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী৷

The post মহর্ষি বাল্মীকি সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য, গ্রেপ্তারি পরোয়ানা রাখির বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার