shono
Advertisement
Bengal Election 2026

ভোটপ্রচারে মহিলার হাত ধরে 'মন পাখি' গানে নাচ হিরণের! 'দ্বিতীয় বিয়েটা টিকলে হয়', কটাক্ষ নেটপাড়ার

প্রার্থী ঘোষণার পর থেকেই শ্যামপুর কেন্দ্রে আদা-জল খেয়ে প্রচারে নেমে পড়েছেন হিরণ চট্টোপাধ্যায়। আর নির্বাচনী প্রচারের মাঝেই জনৈক মহিলা সমর্থকের রিল ভিডিওর অংশ হয়ে ফের চর্চার শিরোনামে গেরুয়া শিবিরের 'মাচো' প্রার্থী।
Published By: Sandipta BhanjaPosted: 12:46 PM Apr 07, 2026Updated: 02:55 PM Apr 07, 2026

নির্বাচনী প্রচার করতে বেরিয়ে মহিলা সমর্থকের সঙ্গে রিল ভিডিও শুট 'হিরো' হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee)। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত দাবানল গতিতে ছড়িয়ে পড়তেই নেটবাসিন্দাদের পেটে খিল! দ্বিতীয় বিবাহ অভিযান বিতর্কের কথা মনে করিয়ে নিন্দুকদের বিদ্রুপবাণ, 'এবার দ্বিতীয় বিয়েটা টিকলে হয়!'

Advertisement

প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও জানুয়ারি মাসে দ্বিতীয় বিয়ে সেরে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন খড়গপুরের বিদায়ী বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। যার জেরে প্রথম পক্ষের স্ত্রী-সন্তানের দায়ের করা অভিযোগে আইনি জটিলতাতেও পড়তে হয় তাঁকে। ফলত, দ্বিতীয় বিয়ে বিতর্কের জেরে ছাব্বিশের ভোটে তিনি টিকিট পাবেন কি না, তা নিয়ে বিস্তর জল্পনা ছিল। তবে মার্চের ১৯ তারিখ পদ্মশিবিরের দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ্যে আসতেই দেখা যায় শত বিতর্ক সত্ত্বেও হিরণের উপর ভরসা হারায়নি দল। এবার হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে বিজেপির 'তুরুপের তাস' তিনি। প্রার্থী ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট এলাকায় আদা-জল খেয়ে প্রচারে নেমে পড়েছেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। আর নির্বাচনী প্রচারের মাঝেই জনৈক মহিলা সমর্থকের রিল ভিডিওর অংশ হয়ে ফের চর্চার শিরোনামে গেরুয়া শিবিরের 'মাচো' প্রার্থী।

হিরণ চট্টোপাধ্যায়। ছবি- সংগৃহীত

ভাইরাল ওই ভিডিওতে দেথা যায়, পদ্মপ্রার্থীর সঙ্গে আলাপচারিতার পরই 'মন পাখি' গানে নাচতে শুরু করেন জনৈক মহিলা। পাশেই তখন লাজুক মুখে দাঁড়িয়ে হিরণ। প্রথমটায় মহিলা অনুরাগীর নাচ দেখে একপ্রকার লজ্জাতেই পড়ে যান তিনি। কিন্তু ভোট (Bengal Election 2026) যে বড় বালাই! নাচের শেষে ওই মহিলা হাত বাড়িয়ে দিলে নেতা-অভিনেতা তাঁকে ফিরিয়ে দেননি। বরং হাতে হাত রেখেই ভরসা জোগান! আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ছড়িয়ে পড়তেই ফের নিন্দুকদের বাক্যবাণে বিদ্ধ হতে হল পদ্মশিবিরের তারকা প্রার্থীকে। ভিডিও দেখে কারও কটাক্ষ, 'এবার হিরণের দ্বিতীয় বিয়েটাও টিকলে হয়!' কেউ বা বললেন, 'ভোট প্রচার করতে বেরিয়ে মহিলা অনুরাগীর সঙ্গে নাচ, বউ জানে?' এহেন নানা বিদ্রুপবাণে ছেয়ে গিয়েছে নেটদুনিয়া।

ভোটের ময়দানে এহেন নজির গড়ার রেকর্ড অবশ্য হিরণ চট্টোপাধ্যায়ের নতুন নয়। একুশের বিধানসভা নির্বাচনের সময়ে প্রচার করতে বেরিয়ে ভক্তের স্নানঘরে পৌঁছে গিয়েছিলেন নেতা-অভিনেতা। এবার ছাব্বিশের বিধানসভার ভোটপ্রচারে বেরিয়ে মহিলা সমর্থকের সঙ্গে রিল ভিডিও শুট করে ফের চর্চায় হাওড়ার শ্যামপুর কেন্দ্রের তারকা পদ্মপ্রার্থী।

আসলে প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার, ছোঁয়ার সুযোগ পেলে অনুরাগীরা আনন্দে আত্মহারা হন বটে! আবার প্রচার করতে গিয়েও প্রার্থীদেরও নানারকম অভিজ্ঞতার সম্মুখীন হয়ে হয়। বিশেষত তারকা প্রার্থী হলে তো কথাই নেই। আবেগাপ্লুত অনুরাগীরা কী করবেন, তা ঠাহর করা দায় হয়ে ওঠে তাঁদের পক্ষে। আজব কাণ্ডকারখানারও শামিল হতে হয় অনেককে। কিন্তু তাই বলে, প্রচারে বেরিয়ে সোজা ভক্তের বাড়ির ছাদে! ভোটের ময়দানে এহেন নজির গড়ার রেকর্ড অবশ্য হিরণ চট্টোপাধ্যায়ের নতুন নয়। একুশের বিধানসভা নির্বাচনের সময়ে প্রচার করতে বেরিয়ে ভক্তের স্নানঘরে পৌঁছে গিয়েছিলেন নেতা-অভিনেতা। এবার ছাব্বিশের বিধানসভার ভোটপ্রচারে বেরিয়ে মহিলা সমর্থকের সঙ্গে রিল ভিডিও শুট করে ফের চর্চায় হাওড়ার শ্যামপুর কেন্দ্রের তারকা পদ্মপ্রার্থী।

শ্যামপুর অবশ্য হিরণ চট্টোপাধ্যায়ের চেনা গড়। কারণ সংশ্লিষ্ট এলাকায় মামাবাড়ি হওয়ার সুবাদে শৈশব থেকেই সেখানে যাতায়াত তাঁর। ভোট প্রচারের ময়দানেও সেই আত্মীয়তা বজায় রাখার চেষ্টা করে চলেছেন তারকা পদ্মপ্রার্থী। সেই প্রেক্ষিতেই শ্যামপুর কেন্দ্রের টিকিট পেয়ে 'আগামীর প্ল্যান' সাজিয়ে ফেলেছেন হিরণ। সংবাদ প্রতিদিনকে তিনি জানিয়েছিলেন, "শ্যামপুর এখনও পিছিয়ে। একটা হাসপাতাল, কলেজ, ব্রিজ নেই। সেকাজগুলো করব আগামী দিনে। আমার মা বা মামাবাড়ির সদস্যরা যে সুবিধেগুলো পাননি, শ্যামপুরের মানুষেরা যেভাবে বঞ্চিত, অবহেলিত সেই জায়গাটা তৈরি করে দেব।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement