সিনেমা রিলিজের প্রাক্কালে 'মেথড ড্রেসিং'য়ের বাহার সিনেদুনিয়ায় নতুন নয়! ছবির বিষয়বস্তুর সঙ্গে সাযুজ্য রেখে এযাবরখাল বহু তারকাই প্রচারে সাড়া ফেলেছেন। কিন্তু তাই বলে, ছেড়া পোশাকেই জনসমক্ষে! খিলাড়ির কীর্তি দেখে তাজ্জব মায়ানগরীর সেলেবপাড়া।
সোমবার আসন্ন ছবি 'ভূত বাংলা'র প্রচারে আলুথালু বেশে দেখা যায় অক্ষয় কুমারকে। পরনে ছেঁড়া-ফাটা কোট, শার্ট। দীর্ঘদিন দাড়িতেও কোপ পড়েনি তাঁর! হাইভোল্টেজ প্রচারানুষ্ঠানে বলিউড তারকাকে এমন বেশে দেখে স্তম্ভিত উপস্থিত সকলে। খিলাড়ির বেশভূষা নিয়ে ফিসফাসের অন্ত নেই। কারণ পার্টি-প্রিমিয়ার হোক বা সিনেমার প্রচার, সাধারণত বলিউডের আর পাঁচজন তারকা ঝাঁ চকচকে, গ্ল্যামারাস অবতারেই ধরা দেন। কিন্তু ব্যতিক্রমী অক্ষয় কুমার (Akshay Kumar)। 'ভূত বাংলা'র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ছেড়া পোশাক পরে এসে রীতিমতো চমকে দিয়েছেন সকলকে। কিন্তু কেন এহেন 'উদ্ভট' সাজপোশাক? নেপথ্যের কারণ হিসেবে খিলাড়ি যে ব্যাখ্যা দিলেন, তাতে আরও হতবাক হতে হয়!
অক্ষয়ের মন্তব্য, "ভূতেরাই আমাকে সাজিয়েছে।" আর খিলাড়ির এহেন রসিকতায় অনুষ্ঠানে হাসির রোল পড়ে যায়। আসলে 'রিল হোক বা রিয়েল' অক্ষয়ের কমিক টাইমিং বরাবরই প্রশংসিত। এবার 'ভূত বাংলা'র প্রচারে ছেঁড়া পোশাকে এসে পেটে খিল ধরালেন অভিনেতা।
উপস্থিত পাপারাজ্জিরা প্রশ্ন ছুঁড়লেই অক্ষয় জানান, "অনুষ্ঠানে আসার পথে ভূতেরা আমার পোশাক ছিঁড়ে ফেলেছে!" সত্যি কি তাই? পরক্ষণেই রসিকতা ভুলে আসল কারণ প্রকাশ্যে নিয়ে এলেন খিলাড়ি। অভিনেতা জানান, হরর-কমেডি ঘরানার ছবি 'ভূত বাংলা'র থিমের সঙ্গে সাযুজ্য রেখেই এহেন পোশাক পরেছেন তিনি। অক্ষয়ের মন্তব্য, "ভূতেরাই আমাকে সাজিয়েছে।" আর খিলাড়ির এহেন রসিকতায় অনুষ্ঠানে হাসির রোল পড়ে যায়। আসলে 'রিল হোক বা রিয়েল' অক্ষয়ের কমিক টাইমিং বরাবরই প্রশংসিত। এবার 'ভূত বাংলা'র প্রচারে ছেঁড়া পোশাকে এসে পেটে খিল ধরালেন অভিনেতা।
প্রকাশ্যে অক্ষয়ের 'ভূত বাংলা'র ট্রেলার। ছবি- সংগৃহীত
কথায় বলে, পুরনো চাল ভাতে বাড়ে। প্রিয়দর্শন, অক্ষয় কুমার জুটিও চোদ্দো বছর বাদে সেই মন্ত্রবলেই ছক্কা হাঁকালেন 'ভূত বাংলা'র ট্রেলারে। চেনা প্রাসাদ। বিয়েবাড়ির আবহে গা ছমছমে অদ্ভূতুড়ে সব ঘটনাবলী। তার সঙ্গে দমফাটা হাসি আর প্রেম-রোম্যান্স। প্রায় দু’দশক বাদে ‘ভূত বাংলা’য় চেনা ফরম্যাটের স্বাদ দিলেন বলিউডের একসময়কার ব্লকবাস্টার পরিচালক-অভিনেতা জুটি। অনেকে ‘ভুল ভুলাইয়া’র সঙ্গে সাদৃশ্য খুঁজে পেলেও পরিচালক প্রিয়দর্শন কিন্তু এই ছবিতে নতুন চমক রেখেছেন। সেটা কেমন? গল্পের প্রেক্ষাপট মঙ্গলপুর গ্রাম। সে এক রহস্যময় জায়গা। সেই গ্রামকে অভিশপ্ত বললেও অত্যুক্তি হবে না! কারণ এই গ্রামে বিয়ের সানাই বাজলেই বধাসুরের আগমন ঘটে। তাই গ্রামে বিয়ে মানেই আতঙ্ক! তবে ‘ভূত বাংলা’য় আগত অতিথিরা সেসম্পর্কে আগে থেকে ঘুণাক্ষরেও টের পাননি। কিন্তু সেখানে থাকতে গিয়েই নানা অদ্ভূতুড়ে ঘটনার শিকার হতে হয় সকলকে। রাজারাজরাদের আমলের প্রাচীন প্রাসাদে বিয়ের অনুষ্ঠানের জন্য থাকতে এসে কোন বিপাকে পড়ে এক যৌথ পরিবার? এমন প্রশ্ন নিয়েই এগিয়েছে প্রিয়দর্শন পরিচালিত হরর কমেডি ঘরানার সিনেমা। আগামী ১৬ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘ভূত বাংলা’।
