shono
Advertisement

৬ বছর পর ফের বড়পর্দায় অনন্যা চট্টোপাধ্যায়, নতুন ছবিতে আবিরের সঙ্গে বাঁধছেন জুটি

এই ছবিতে দেখা যাবে জয়া আহসান ও পরমব্রত চট্টোপাধ্যায়কেও।
Posted: 12:19 PM Feb 28, 2022Updated: 12:29 PM Feb 28, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড়পর্দায় ফিরতে চলেছেন টলিউডের অন্যতম অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। প্রায় ৬ বছর পর অনন্যাকে বড়পর্দায় নিয়ে আসছেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। পরিচালক সুমনের ‘পুতুল নাচের ইতিকথা’ ছবিতেই দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়কে (Ananya Chatterjee)।

Advertisement

অনন্যাকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর ছবি ‘টোপ’-এ। তবে এর মাঝে ওয়েব সিরিজে অভিনয় করেছেন অনন্যা। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ‘মোহ মায়া’ সিরিজে নজর কেড়েছিলেন তিনি। তবে এতদিন পর সিনে ক্যামেরার সামনে এসে আপ্লুত অভিনেত্রী।

শুটিংয়ের এক ফাঁকে সংবাদ মাধ্যমকে অনন্যা জানিয়েছেন, ‘অভিনয় থেকে তো দূরে ছিলাম না। ওয়েব সিরিজ করছিলাম। তবে সিনে ক্যামেরার সামনে অভিনয় করার মজাটাই আলাদা। আবিরের সঙ্গে প্রথমদিন শুটিং ছিল। দৃশ্যটা একটু কঠিন ছিল, কিন্তু অসুবিধা হয়নি।’

[আরও পড়ুন: পরনে শাড়ি, লক্ষ্মী কাকিমার সাজেই বিন্দাস নাচ অপরাজিতা আঢ্যর ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement