রাখিবন্ধন মানেই ভাই-বোনের আত্মিক টান, অকৃত্রিম বিশ্বাস ও সুরক্ষার চিরন্তন প্রতীক। শুভ লগ্নে ভাইবোন যখন পরস্পরের কবজিতে পরম স্নেহে 'রক্ষাসূত্র' বেঁধে দেয়, তখন সেই সুতোর প্রতিটি বাঁধনে উচ্চারিত হয় মঙ্গলকামনা আর আজীবন পাশে থাকার নীরব প্রতিশ্রুতি। সেলেবপাড়ার সদস্যরাও আমজনতার মতো এদিন ভাইবোনদের হাতে বেঁধে দিলেন চিরকালীন 'রক্ষাসূত্র'। টলিউড, বলিউড তারকারা কে কীভাবে রাখি উদযাপন করলেন, রইল কড়চা।
ফি বছর দুই বোন অর্পিতা খান শর্মা ও আলভিরা অগ্নিহোত্রীর থেকে রাখি পরেন সলমন খান। ইসলাম ধর্মাবলম্বী হলেও খান পরিবারে বরবার হিন্দুধর্মের উৎসবের গুরুত্ব রয়েছে। গণেশপুজো থেকে দওয়ালি সবটাই ঘটা করে পালন করেন তাঁরা। শুক্রবার দুপুরে বোন আলভিরার বাড়িতে গিয়ে রাখি উদযাপন করেন সলমন খান। সঙ্গে ছিলেন ভাইপোও। পরনে লাল টির্শাট। কপালে গেরুয়া তিলক। বোনের বাড়ি থেকে বেরনোর সময়ে পাপারাজ্জিদের দেখেই হাত তুলে রাখির ঝলক দেখানোর পাশাপাশি শুভেচ্ছা জানান ভাইজান। সেই 'সোয়্যাগ' আপাতত নেটভুবনে ভাইরাল।
শ্যামপুরে রাখি উদযাপন করলেন সাংসদ-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ও। 'ন কদাপি খণ্ডিতঃ'- সংস্কৃতে শ্লোক উল্লেখ করে হিরণ লিখেছেন,...
রাখির দিন নজর কাড়ল টলিপাড়ার সেলেব ভাইবোনদের উদযাপনের মুহূর্তও। বোনের হাতে রাখি পরলেন দেব। ঘরোয়া সেলিব্রেশনের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেতা-প্রযোজক তথা টলিউডের 'নতুন পরিচালক'। শ্যামপুরে রাখি উদযাপন করলেন সাংসদ-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ও। 'ন কদাপি খণ্ডিতঃ'- সংস্কৃতে শ্লোক উল্লেখ করে হিরণ লিখেছেন, 'আমার মেজদি- ঝুমা, ভালো নাম অণিমা গাঙ্গুলি । আরও দুই দিদি আছে, সময় ও স্থানের অভাবে সব দিদিকে রাখি বাঁধতে পারলাম না। ভাই-বোনের এই পবিত্র সম্পর্ক কেবল একটি সুতোয় বাঁধা নয়। এটি ভালোবাসা, বিশ্বাস, স্নেহ ও আজীবন একে অপরের পাশে থাকার অঙ্গীকার।' ঋদ্ধি জানালেন, পাড়ার খুদে বোনের কাছে সকালে মারধর খেয়ে তারপর রাখি পরেছেন তিনি।
