shono
Advertisement
Bigg Boss Bangla

সিদ্ধিবিনায়কে পুজো মনামীর, এবার 'বিগ বসে' এন্ট্রি? মেগা রিয়ালিটি শোয়ে একাধিক ইনফ্লুয়েন্সর!

এক নজরে দেখে নিন সম্ভাব্য তালিকা।
Published By: Kasturi KunduPosted: 03:41 PM Aug 28, 2026Updated: 06:00 PM Aug 28, 2026

আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হবে 'বিগ বস বাংলা।' 'প্রিন্স অফ ক্যালকাটা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ৩০ আগস্ট টেলিভিশনের পর্দায় শুরু হচ্ছে এই নতুন রিয়ালিটি শো। হাইভোলটেজ এই শোয়ের অতিথি কারা তা জানতে উদগ্রীব সাধারণ দর্শক। অভিনয়, খেলা, রাজনীতি সব ক্ষেত্র থেকেই প্রতিযোগীরা থাকতে পারেন। ৩০ আগস্ট রাতে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত লিস্ট জানাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

তার আগে বেশ কিছু নাম নিয়ে জোর জল্পনা ইন্ডাস্ট্রির অন্দরে। কান পাতলে শোনা যাচ্ছে টলি ক্যুইন মনামী ঘোষ, ইউটিউবার ঝিলম গুপ্ত, কানের রেড কার্পেট ফেরত কনটেন্ট ক্রিয়েটর লাফটার সেন, অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত, শনের নাম। মুম্বইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে মনামীর পুজো দেওয়ার ছবি উসকে দিয়েছে 'বিগ বস বাংলা'য় যোগ দেওয়ার সম্ভবনা। অভিনেত্রী সোনামণি সাহার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে জোরাল সম্ভবনা। 

সম্প্রচারের দিন যত এগিয়ে আসছে ততই দর্শকের 'অ্যাড্রিনালিন রাশ' তুঙ্গে পৌঁছাচ্ছে। এখন শুধু ঘণ্টা, মিনিট আর সেকেণ্ড কাউন্টডাউনের সময়। বাংলায় 'বিগ বস' হাউসে নতুন রূপে মহারাজকে দেখতেও উত্তেজনার পারদ চড়ছে তা বলাই বাহুল্য। পয়লাদিনে 'বিগ বস'-এর ঘরে কী কী চমক থাকছে তা দেখতে একেবারে মরিয়া হয়ে উঠেছে বাংলার দর্শক।

উল্লেখ্য, হিন্দি ও বাংলা ছাড়াও ‘বিগ বস’ শুরু হতে চলেছে তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ভাষাতেও। টিজারে জানিয়ে দেওয়া হয়েছে স্টার জলসা ও জিও হটস্টারে দেখা যাবে এই শো। টিজারে সৌরভকে বলতে শোনা গিয়েছে, "একটা সময় ছিল যখন সারা দুনিয়া বাঙালি বলতেই বুঝত একটা জাতি যারা নির্ভয়, যারা লড়াকু। এমন কোনও পুরস্কার বা প্রতিযোগিতা নেই, যেটা বাঙালি জিততে পারেনি। প্রতিযোগিতা আমাদের দুর্বল করে না। আমাদের তৈরি করে। এবার আবার বাঙালির গর্জে ওঠার পালা। এবার বাঙালি দেখাবে দিনবদলের খেলা। আর নতুন বাঙালির এই লড়াই দুর্গ জেতার জন্য। কারণ দুর্গ জয় সহজ নয়। এখানে ঢোকা যত কঠিন, টিকে থাকা আরও শক্ত। আর জেতা? সেটা জানতে দেখুন এবারের বাংলা বিগ বস।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement