shono
Advertisement
Smartphone

বারবার হ্যাং হয়ে যাচ্ছে স্মার্টফোন? সমাধানের উপায় রয়েছে আপনারই হাতের মুঠোয়

স্মার্টফোন এখন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটি। ফোন ছাড়া একটি মুহূর্তও ভাবা সম্ভব নয়। কারণ, যোগাযোগ শুধু নয়, স্কুল-কলেজ থেকে অফিস, যাবতীয় কাজ হয় ফোনেই।
Published By: Tiyasha SarkarPosted: 12:37 PM Apr 14, 2026Updated: 12:37 PM Apr 14, 2026

স্মার্টফোন এখন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটি। ফোন ছাড়া একটি মুহূর্তও ভাবা সম্ভব নয়। কারণ, যোগাযোগ শুধু নয়, স্কুল-কলেজ থেকে অফিস, যাবতীয় কাজ হয় ফোনেই। কিন্তু অনেকক্ষেত্রেই দেখা যায়, স্মার্টফোনের একটু বয়স হলেই তাতে নানারকম সমস্যা দেখা দেয়। তার মধ্যে একটা সমস্যা হল, স্লো হয়ে যাওয়। যে কোনও অ্যাপ খুলতে অনেকটা সময় নেয়। এই সমস্যার প্রাথমিক সমাধান কিন্তু রয়েছে আপনার হাতেই। চলুন জেনে নেওয়া যাক, এক্ষেত্রে কী করবেন।

Advertisement

প্রথমে জানতে হবে ঠিক কোন কোন কারণে ফোনের গতি ধীর হয়ে যায়। প্রথম কারণ হল, দেখা যায় ব্যাকগ্রাউন্ডে একসঙ্গে অনেক অ্যাপ চলছে। এছাড়া ইন্টারনাল স্টোরেজ ভর্তি হলে গেলেও এরকম সমস্যা হয়। জাঙ্ক ফাইল ও ক্যাশের কারণেও স্লো হয় হ্যান্ডসেট। সমস্যা সমাধানে এই চারটি কাজ করতে পারেন।

১. সময়ের সঙ্গে সঙ্গে টেম্পোরারি ফাইল জমে গিয়ে স্মার্টফোনকে স্লো করে দেয়। এক্ষেত্রে ক্যাশে মুছে ফেললে সঙ্গে সঙ্গে কিছুটা জায়গা ফাঁকা হয়ে যায়। ফলে ফোনে কিছুটা হলেও গতি বাড়ে।

২. সকলের ফোনেই এমন কিছু অ্যাপ থাকে যেগুলো কোনও কাজেই লাগে না। অযথা ফোনের জায়গা দখল করে থাকে অ্যাপগুলো। যা একটা সময়ের পর ফোনের পারফরম্যান্সে প্রভাব ফেলে। তাই অপ্রয়োজনীয় সমস্ত অ্যাপ ডিলিট করে দিন।

৩. সমস্ত ফোনেই সফটওয়্যার আপডেট করা প্রয়োজন। কিন্তু অনেকেই একাধিকবার অপশন দেওয়া হলেও তা এড়িয়ে যান। দীর্ঘ সময় একই কাজ করলে একটা সময়ের পর ফোনের গতি কমে যায়। তাই সফটওয়্যার আপডেটের অপশন পেলেই তা করে নেবেন, ফেলে রাখবেন না।

৪. কোনও কিছুতেই কোনও কাজ না হলে, বা ফোন যদি একেবারে কাজ করা বন্ধ করে দেয়, সেক্ষত্রে রিস্টার্ট করুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement