shono
Advertisement
OTT Releases

ওটিটিতে বিনোদনের ডবল ডোজ! প্রথম সপ্তাহে কোন কোন সিনেমা সিরিজে মন-মজছে দর্শকের? রইল তালিকা

June First Week: জুনের প্রথম সপ্তাহে দর্শককে বিনোদন দিতে থাকছে কোন কোন সিরিজ ও সিনেমা? এক নজরে দেখে নিন সেই তালিকা।  
Published By: Kasturi KunduPosted: 01:01 PM Jun 05, 2026Updated: 03:51 PM Jun 05, 2026

বড় পর্দার পাশাপাশি বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তাও পাল্লা দিয়ে বাড়ছে। কোভিড পরিস্থিতির সময়ই  ডিজিটাল দুনিয়ার প্রতি বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে দর্শকের। গৃহবন্দি দশায় বিনোদনের রসদ বলতে তো টেলিভিশন আর মোবাইল। মুঠোফোনেই দিনভর চলত 'বিনোদনের হান্ড্রেড পার্সেন্ট ডোজ'। সিনেমার সঙ্গে ধীরে ধীরে সিরিজের চাহিদাও বাড়তে থাকে। প্রথম পর্বের পর পরবর্তী পর্বগুলো দেখতে অত্যুৎসাহী হয়ে থাকে দর্শক। কাজের ব্যস্ত সময়ের ফাঁকেই সিনেমা-সিরিজপ্রেমীরা চোখ রাখে মোবাইলে। জুনের প্রথম সপ্তাহে দর্শককে বিনোদন দিতে থাকছে কোন কোন সিরিজ ও সিনেমা? এক নজরে দেখে নিন সেই তালিকা।  

Advertisement

জুন মাসের প্রথম সপ্তাহান্তে বাংলা ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে একাধিক আকর্ষণীয় কনটেন্ট। আজই 'ফ্রাইডে' প্ল্যাটফর্মে আসছে জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালিত 'বিবি বক্সি' সিরিজ। মুখ্যচরিত্রে ইশা সাহা, কমলেশ্বর মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, দেবরাজ ভট্টাচার্য প্রমুখ। এক সাধারণ গ্রামের মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প। 'হইচই'-এ আসবে 'বিবি পায়রা' ছবিটি। মুখ্যভূমিকায় পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। হিন্দি জি ফাইভে 'ব্রাউন' মুক্তি পাচ্ছে। অনেকদিন পর করিশ্মা কাপুর কেন্দ্রচরিত্রে। রহস্য সিরিজে করিশ্মা ছাড়াও যিশু সেনগুপ্ত, শান, সূর্য শর্মা, সোনি রাজদান প্রমুখ রয়েছেন। শহরের এক প্রভাবশালী মহিলা খুন হয়ে যাওয়ার পর তার তদন্ত করবে রিটা ব্রাউন চরিত্রটি।

বিনোদনের সম্ভার

'নেটফ্লিক্সে' চলে এল মাধুরী দীক্ষিত অভিনীত 'মা বহেন'। তাঁর কন্যার চরিত্রে তৃপ্তি দিমরি ও ধর্না দুর্গা। 'নেটফ্লিক্সে' আসবে 'দ্য উইটনেস', 'অফিস রোমান্স' অভিনয়ে জেনিফার লোপেজ এবং কোরিয়ান ড্রামা 'টিচ ইউ আ লেসন'। 'নেটফ্লিক্স'-এর আর একটি আকর্ষণ 'মাইকেল জ্যাকসন: দ্য ভার্ডিক্ট' তথ্যচিত্রটি।

জুনে একগুচ্ছ বিনোদন

'জিও হটস্টার'-এ আসছে 'ধুরন্ধর দ্য রিভেঞ্চ'। 'অ্যামাজন প্রাইম'-এর আকর্ষণ 'মেড ইন ইন্ডিয়া আ টাইটান স্টোরি'। জে. আর. ডি টাটার চরিত্রে নাসিরউদ্দিন শাহ, অন্য প্রধানচরিত্রে জিম সার্ভ। এই প্ল্যাটফর্মেই আসছে 'দ্য পিরামিড স্কিম' অভিনয়ে রণবীর শোরে। এক উচ্চাকাঙ্ক্ষী যুবকের রাতারাতি বড়লোক হওয়া নিয়ে এই সিরিজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার