বহুদিন ধরেই শোনা যাচ্ছিল জনপ্রিয় 'দ্য হোয়াইট লোটাস সিজন ৪'-এ দেখা যাবে বলি নায়িকা দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। কিন্তু আপাতত তা স্তিমিত। জনপ্রিয় এই সিরিজ থেকে বাদ পড়েছেন দীপিকা। গত বছর ফিল্মি কেরিয়ারে একাধিক ছবি থেকে বাদ পড়ার মতো ঘটনা ঘটেছে দীপিকার সঙ্গে। এবারও তার ব্যাতিক্রম নয়। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে জল্পনা উসকে দিলেন তিনি। সেখানে 'অশান্তির মাঝে শান্ত থাকাই শক্তি' এমন বার্তাই দেন নায়িকা। কেন এমন পোস্ট? অনেকেই মনে করছেন সাম্প্রতিককালে হলিউড প্রোজেক্ট থেকে বাদ পড়ার পরই এমন পোস্ট করেছেন দীপিকা।
বলিউড ও দক্ষিণী ছবির পর এবার হলিউডের 'হোয়াইট লোটাস সিজন ৪' থেকে বাদ পড়েছেন দীপিকা। আর তারপরই অভিনেত্রী এমন পোস্ট করেছেন বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, জনপ্রিয় হলিউড সিরিজ 'হোয়াইট লোটাস সিজন ৪'-এর জন্য দীপিকাকে অডিশন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাতে রাজি হননি বলিউডের প্রথম সারির নায়িকা দীপিকা। এরপর বিষয়টি আর এগোয়নি। বাদ পড়েন এই প্রোজেক্ট থেকে বলিউডে দাপিয়ে বেড়ানো দীপিকা। অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, জনপ্রিয় 'হোয়াইট লোটাস'-এর কাস্টিংয়ের ক্ষেত্রে অডিশন ছিল বাধ্যতামূলক। কিন্তুই তাতে দীপিকা রাজি না হওয়ায় বিষয়টি আর এগোয়নি। এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন নিজের সোশাল মিডিয়ায় দীপিকার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে শুরু হয় নতুন চর্চা। ওই পোস্টে দীপিকা লেখেন, 'নিজেকে শান্ত রাখার মতো বড় শক্তি আর কিছু হয় না। যে কোনও পরিস্থিতিতে মেজাজ ধরে রাখো। অপরপ্রান্তের মানুষটি মেজাজ হারাতে পারে কিন্তু তাতে প্রতিক্রিয়া জানিয়ে নয়, বরং নিজেকে শান্ত রেখেই নিজের পরিচয় দাও।"
দীপিকার পোস্টের স্ক্রিনশট, ছবি: দীপিকার ইনস্টাগ্রাম থেকে।
দীপিকা আরও লেখেন, "চারপাশের যে কোনও পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না। তোমার আশপাশের অনেকেই তোমায় জটিল পরিস্থিতিতে তোমায় নিচে টেনে নামানোর চেষ্টা করতে পারে। কিন্তু নিজেকে শান্ত রাখো, স্থির রাখো। জেনো, চারপাশের চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যেও নিজেকে নিয়ন্ত্রণে রাখাই সবথেকে বড় বিষয়। শান্ত থাকা মানেই দুর্বলতা নয় বরং তা তোমার শক্তি।' এমন ইঙ্গিতবাহী পোস্টে কারও নামোল্লেখ দীপিকা না করলেও এই মুহূর্তে 'হোয়াইট লোটাস' বিতর্কের মাঝে তাঁর এই পোস্ট নতুন করে জল্পনা উসকে দিচ্ছে। অনেকেই মনে করছেন এহেন পোস্টে জনপ্রিয় সিরিজের নির্মাতাদেরই বিঁধেছেন নায়িকা। যদিও এই নিয়ে এর বেশি মুখ খোলেননি দীপিকা।
বলে রাখা ভালো, ২০১৭ সালে হলিউডে অভিষেক ঘটেছিল দীপিকার। সাম্প্রতিককালের 'দ্য হোয়াইট লোটাস'র সিজন ৪'র প্রস্তাবের আগেও নায়িকার কাছে সিজন ৩'এর সুযোগও এসেছিল। সেই সময় অন্তঃসত্বা ছিলেন দীপিকা। সেই কারণেই ওই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
দীপিকা পাড়ুকোন, ছবি: ইনস্টাগ্রাম
বলে রাখা ভালো, ২০১৭ সালে হলিউডে অভিষেক ঘটেছিল দীপিকার। সাম্প্রতিককালের 'দ্য হোয়াইট লোটাস'র সিজন ৪'র প্রস্তাবের আগেও নায়িকার কাছে সিজন ৩'এর সুযোগও এসেছিল। সেই সময় অন্তঃসত্বা ছিলেন দীপিকা। সেই কারণেই ওই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এরপর ফের সুযোগ আসে সিজন ৪'র। কিন্তু তাতে অডিশন দিতে অস্বীকার করায় সেই সুযোগও হাতছাড়া হয়। যদিও নেটপাড়ায় ইতিমধ্যেই দীপিকার হয়ে গলা ফাটাচ্ছেন তাঁর অনুরাগীরা। অনেকেই বলেছেন, 'দীপিকার নিজেকে আর প্রমাণ করার দরকার নেই।' কেউ আবার প্রশ্ন তুলছেন, 'দীপিকা একজন প্রতিষ্ঠিত নায়িকা। এত বছরের কেরিয়ারে এখন তিনি কেন অডিশন দেবেন?" বলে রাখা ভালো বিগত বছরে ও সাম্প্রতিককালেও ছবি বা সিরিজ থেকে বাদ পড়া নিয়ে বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। তবে নিজের এই পোস্টে তাঁর ঠিক যেমনটা বক্তব্য তেমনভাবেই আক্ষরিক অর্থে চুপ থেকেছেন তিনি। এবারও তার অন্যথা হল না বলেই মনে করছেন সকলে।
