shono
Advertisement

Breaking News

Rajpal Yadav

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব, তবে কড়া শর্ত বেঁধে দিল দিল্লি হাই কোর্ট

জামিনের আবদেন মঞ্জুর হলেও 'ছোটে পণ্ডিত'কে বেঁধে দেওয়া হল শর্ত।
Published By: Sandipta BhanjaPosted: 03:32 PM Feb 16, 2026Updated: 04:27 PM Feb 16, 2026

৯ কোটির চেক বাউন্স মামলায় গত বৃহস্পতিবারই রাজপাল যাদবের (Rajpal Yadav) জামিন খারিজ করে দিল্লি উচ্চ আদালত। সেই প্রেক্ষিতে আরও দিন কয়েক তিহাড় জেলেই থাকতে হয় বলিউড অভিনেতাকে। যদিও জামিন খারিজের পর খ্যাতনামা কৌতুকাভিনেতার আইনজীবী ভাস্কর উপাধ্যায় জানিয়েছিলেন যে, তাঁর 'তারকা মক্কেল' ইতিমধ্যেই অর্ধেক বকেয়া মিটিয়ে ফেলেছেন, তবুও সোমবারের শুনানির দিকেই নজর ছিল রাজপালের পরিবার-সহ গোটা বলিউডের। এবার অবশেষে সুখবর। অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজপাল যাদব। তবে জামিনের আবেদন মঞ্জুর হলেও 'ছোটে পণ্ডিত'কে বেঁধে দেওয়া হল শর্ত।

Advertisement

আদালতে বড় স্বস্তি রাজপালের! চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ১৮ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিল দিল্লি হাইকোর্ট। তবে সূত্রের খবর, এদিন শুনানির সময়ে বেলা তিনটের মধ্যে দেড় কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় অভিনেতাকে। শর্ত অনুযায়ী মামলাকারী সংস্থা মুরালি প্রজেক্টকে সেই টাকা দেওয়ার পরই বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করে বলে জানা গিয়েছে। আগামী মার্চে আবারও সংশ্লিষ্ট মামলার শুনানি রয়েছে বলে জানা গেল বলিউড মাধ্যম সূত্রে। 

২০১৮ সালের এপ্রিল মাসে ম্যাজিস্ট্রেট আদালত রাজপালকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিল। ফাইল ছবি।

উল্লেখ্য, বাড়িতে ভাইঝির (দাদার মেয়ে) বিয়ের অনুষ্ঠান রয়েছে বলে গত বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি জামিনের আবেদন জানিয়েছিলেন রাজপাল। তবে সেই আবেদন খারিজ করে আদালতের কাছে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় অভিনেতাকে। বিচারপতি স্বর্ণা কান্তের বেঞ্চের তরফে রাজপালকে বলা হয়, "আপনি এর আগে অন্তত ২৫-৩০ বার হাজিরা দিয়েছেন। আপনাকে একজন সিনিয়র আইনজীবীও সহায়তা করেছিলেন। তিনি আপনার হয়ে কোর্টকে বলেছিলেন, আমার মক্কেল বিদেশে গিয়ে কিছু টাকা উপার্জন করে বকেয়া মিটিয়ে দিতে পারে। তাই আপনাকে যে ভুল পথে চালিত করা হয়েছে, সেই দাবি আপনি করতে পারবেন না। উপরন্তু অভিযোগকারী কোম্পানির পাওনা মেটাতেও কয়েক বছর ধরে দেরি করেছেন। পাশাপাশি চেক বাউন্সের মামলায় আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বিষয়টির নিষ্পত্তিও করতে পারেননি।" এবার দাদার মেয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য অভিনেতার জামিনের আর্জি মঞ্জুর করল দিল্লি উচ্চ আদালত।

২০১০ সালে 'আতা পাতা লাপাতা' সিনেমার জন্য মুরালি প্রজেক্ট নামে দিল্লির এক সংস্থার থেকে ৫ কোটি টাকা ধার করেছিলেন অভিনেতা। সেই ছবির বক্স অফিসে ভরাডুবি হওয়ায় টাকা ফেরত দিতে পারেননি তিনি। ফলত, মামলা গড়ায় আদালত অবধি। এদিকে কয়েকবার সুযোগ দেওয়া সত্ত্বেও বকেয়া না মেটাতে পারায় গত ৫ ফেব্রুয়ারি দিল্লি উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেছেন রাজপাল যাদব। জেলযাত্রার প্রাক্কালে করুণ সুরে বলেছিলেন, “আমার কোনও বন্ধু নেই যে বকেয়া টাকা মেটাবে।” এরপরই বলিউড তারকারা একে-একে অনেকে অর্থসাহায্যের হাত বাড়িয়েছেন বলে জানা যায়। এবার জামিন মঞ্চজুর করার সময়ে দিল্লি আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়,

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement