সাল ২০০৬, বড় পর্দা কাঁপিয়েছিলেন বাংলার দুই সুপারস্টার জিৎ ও দেব। সৌজন্যে 'দুই পৃথিবী'। দীর্ঘ ১৬ বছরের নস্ট্যালজিয়া উসকে পাশাপাশি বসে জিৎ অভিনীত 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' দেখলেন দেব। শুক্রের সন্ধ্যায় যুগলের উপস্থিতিতে তৈরি হয়েছিল এক আবেগঘন মুহূর্ত, তা বললে অত্যুক্তি হবে না। আবার কবে একসঙ্গে বড় পর্দায় দেব-জিতের আর্বিভাব ঘটবে? 'দেশু ৭'-এর প্রিমিয়ারে দেব জিতকে আমন্ত্রণ জানাবেন কিনা এমন নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন বাংলার দুই সুপারস্টার।
ভক্তদের উন্মদনায় সুরসুরি দিয়ে দেব জানিয়েছেন, জিতের সঙ্গে গ্র্যান্ড কামব্যাক দেখার অপেক্ষা করতে। এদিকে 'দেশু ৭'-এর প্রিমিয়ারের অপেক্ষায় জিৎ।দেবের কেরিয়ারের কুড়ি বছর উদযাপনে ব্রাত্য ছিলেন বাংলার 'বস'। এরপরই দুই নায়কের অন্তর্দ্বন্দ্ব হয়ে উঠেছিল টক অফ দ্য টাউন। 'ধূমকেতু'র স্পেশাল স্ক্রিনিংয়ে দেখা মেলেনি জিতের। তবে সেসব এখন অতীত।
দুই পৃথিবী
'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'-এর বক্স অফিস কালেকশন নিয়ে জিৎকে চরম কটাক্ষ করায় ভক্তদের উপযুক্ত শিক্ষা দিয়েছেন দেব। এবার জিতের ছবি দেখতে এসে আরও ভালোভাবে বুঝিয়ে দিলেন দেব-জিতের অনুরাগীদের পৃথক শিবির থাকলেও বা দেড় দশক ধরে দুই সুপারস্টারের মধ্যে অলিখিতভাবে একটা তুলনা চলে আসলেও তাঁরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল।
'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' স্পেশাল স্ক্রিনিংয়ে প্রেক্ষাগৃহে পাশাপাশি বসে দেব-জিতের জমিয়ে আড্ডা আর সেই সেই প্রাণখোলা হাসি! দুই তারকাকে সামনে পেয়েই একটাই প্রশ্ন, আবার কবে পর্দায় দেখা যাবে দেব-জিতের যুগলবন্দি? কোনওরকম রাখঢাক না করেই সুপারস্টার দেব জানায়িছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পুজোর পর দুজনের সঙ্গে এবিষয়ে আলোচনা করবেন।
সেইসঙ্গে আরও একটা বিষয় নিশ্চিত করেছেন, দেব-জিৎকে একসঙ্গে দেখতে হলে উপযুক্ত চিত্রনাট্যের প্রয়োজন। যেখানে দর্শকের হৃদয় প্রকৃতঅর্থে দেব-জিতের সেই পুরনো আবেগকে ছুঁয়ে যেতে পারে। 'দুই পৃথিবী'র নস্ট্যালজিয়া উসকে কবে দর্শকের দরবারে নতুন মোড়কে পুরনো জুটির নতুন স্বাদ আস্বাদনের সুযোগ মেলে সেই অপেক্ষায় ভক্তরা।
একইভাবে জিৎও দেবের সঙ্গে ছবি করতে প্রচণ্ড আগ্রহী। 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' স্পেশাল স্ক্রিনিংয়ে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে বলেছেন, দেবের আগামী ছবির জন্য তাঁর শুভ কামনা রয়েছে। স্পেশাল স্ক্রিনিংয়ে তাঁকে আমন্ত্রণ জানাবেন সেবিষয়েও নিশ্চিত। দেবের পিঠ চাপড়ে আলিঙ্গন করে বলেছেন, "দেশু ৭-এর জন্য অনেক শুভেচ্ছা। আমাকে ডাকবে, আমি আবার আসব।"
দেব
