shono
Advertisement
Priyanka Sarkar

নতুন সরকার গঠনের পর কতটা তরান্বিত হল রাহুলের মৃত্যু তদন্ত? কী জানাচ্ছেন প্রিয়াঙ্কা?

কোন পর্যায়ে রাহুলের মৃত্যু তদন্ত?
Published By: Kasturi KunduPosted: 11:38 AM Aug 28, 2026Updated: 02:54 PM Aug 28, 2026

২৮ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) অভিনীত 'মায়া সত্য ভ্রম'। তার আগে সংবাদ প্রতিদিনের সঙ্গে ছবি নিয়ে আড্ডা দিয়েছেন প্রিয়াঙ্কা। সিনেমার পাশাপাশি স্বাভাবিকভাবে উঠে এসেছিল প্রিয়াঙ্কার স্বামী প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের কথা। 'ভোলেবাবা পার করেগা'র শুটিং করতে করতে গিয়ে সাগরের ঢেউয়ের মাঝে চিরতরে অস্তমিত অরুণোদয়। ২৯ মার্চ, রবিবাসরীয় বিকেলে রাহুলের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছিল টলিউডে। ঘটনার পর কেটে গিয়েছে পাঁচ মাস। এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ প্রকাশ্যে আসেনি। নতুন সরকার গঠনের পর রাহুলের মৃত্যু তদন্ত কোন পর্যায়ে? কী জানাচ্ছেন রাহুলপত্নী প্রিয়াঙ্কা?

Advertisement

বিষয়টি যেহেতু তদন্ত সাপেক্ষ তাই খুব বেশি কিছু বলা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে তদন্তে আস্থা রেখেছেন। আশা করছেন, প্রয়াত স্বামী রাহুলের মৃত্যুর তদন্ত সঠিক পথেই এগচ্ছে এবং মৃত্যুর নেপথ্যে থাকা প্রকৃত কারণও উন্মোচিত হবে। প্রিয়াঙ্কার কথায়, "তদন্ত নিয়ে তো বেশি কিছু প্রকাশ্যে বলাটা একটু সমস্যা। তবে এটুকু বলতে পারি সকল অথোরিটিসের উপর আস্থা রয়েছে। ইনভেসটিগেশন ঠিকঠাকভাবেই এগচ্ছে এবং সঠিকভাবেই এগবে। আমরাও ধীরে ধীরে পুরোটা জানতে পারব। বিষয়টা এখন তদন্ত সাপেক্ষ তাই এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। নতুন সরকার আসার পর তদন্ত কতটা তরান্বিত হয়েছে সেটা নিয়েও সত্যিই বেশি কিছু বলতে পারব না, কারণ সেই একটাই। সঠিক খবর পাব এই আশাটা নিয়ে থাকা ছাড়া আমাদের কাছে আপাতত আর কোনও অপশন নেই।"

সাক্ষাৎকারের মাঝে সহজকেও নিয়েও কথা বলেছেন প্রিয়াঙ্কা। বাবার মৃত্যু তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। তবে ধীরে ধীরে সেই শোক সামলে জীবনটাকে সহজ করার চেষ্টা করছে। যত বড় হচ্ছে পড়াশোনার চাপ বাড়ছে। নানা রকমের অ্যাক্টিভিটিস, বন্ধুবান্ধব নিয়েই নিজেকে ব্যস্ত রাখে সহজ। কাজের হাজার ব্যস্ততার মাঝেও মা হিসেবে সন্তানের ভালোমন্দ, পছন্দ অপছন্দের দিকে সর্বদা নজর রাখেন। জীবনে উন্নতির জন্য সামনের দিকে এগিয়ে যেতে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেন সেলেব মম প্রিয়াঙ্কা সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement