shono
Advertisement
Dhurandhar 2

'নতুন ভারত ঘরে ঢুকে মারে', 'ধুরন্ধর ২'-এর টিজারে আরও ভয়ংকর ‘হামজা

টিজার মুক্তি পেতে খানিক দুধের স্বাদ ঘোলে মেটালেন অনুরাগীরা। ওই পোস্টারে উল্লিখিত ছিল ‘ধুরন্ধর ২’ মুক্তির দিনক্ষণও। আগামী ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'।
Published By: Arani BhattacharyaPosted: 12:55 PM Feb 03, 2026Updated: 01:42 PM Feb 03, 2026

ঘড়ির কাঁটায় দুপুর ১২টা বেজে ১২ মিনিট, মঙ্গলবার, কথামতোই মুক্তি পেল 'ধুরন্ধর ২'-এর টিজার। যা বক্সঅফিসে সাম্প্রতিককালে সবথেকে বেশি ব্যবসা করেছে। ছবির টিজার সামনে আসতেই রণবীর অনুরাগীরা ফের 'ধুরন্ধর' জ্বরে কাবু হয়েছেন তা হলফ করে বলা যায়। কী দেখা গেল এবারের টিজারে? নৃশংসতার মাত্রাই বা কতটা? কতটা ভয়ংকর হয়েছেন 'হামজা'? 

Advertisement

টিজারের একদম শুরুতে দেখা যাচ্ছে রক্ত, ক্ষতবিক্ষত দেহ। এরপর দু'রকম লুকে সারা টিজারে দেখা যায় রণবীরকে। হাতে বন্দুক, কখনও কাউকে লক্ষ্য করে তো কখনও শূন্যে গুলি ছুড়ে হৃদযন্ত্রে কাঁপন ধরাচ্ছে পর্দার 'হামজা'। গোটা টিজারে রণবীরের মারকাটারি অ্যাকশন দৃশ্যে আলাদা মাত্রা যোগ করেছে আবহসঙ্গীত। তবে টিজারে রণবীরের দুই ভিন্ন লুকে ধরা দেওয়ার মতো বিষয় থেকে আশা করা যাচ্ছে এবারে এই চরিত্রে অন্য টুইস্ট থাকবে। আর এসব কিছুর মধ্যেই নজর কেড়েছে টিজার শেষে রণবীরের সংলাপ 'এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে হত্যা করতেও পিছপা হবে না।' আর রণবীরের এই সংলাপেই যেন খানিক পরিস্ফুট হচ্ছে সিক্যুয়েলের 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' নামকরণের কারণ। যার সার্থকতা অবশ্য ছবি মুক্তির পরেই বোঝা যাবে। আগামী ১৯ মার্চ মুক্তি পাবে বড়পর্দায় 'ধুরন্ধর'-এর সিক্যুয়েল 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'।

এদিন ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর টিজার প্রকাশ্যে আসার আগে একটি পোস্টার শেয়ার করেছিলেন রণবীর। সেই পোস্টারে রক্তে ভেজা হামজাকে দেখে জমজমাট সিক্যুয়েলের আন্দাজ করেছিলেন দর্শককুল। আপাতত টিজার মুক্তি পেতে খানিক দুধের স্বাদ ঘোলে মেটালেন অনুরাগীরা। ওই পোস্টারে উল্লিখিত ছিল ‘ধুরন্ধর ২’ মুক্তির দিনক্ষণও। আগামী ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। যা মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষাতে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement