shono
Advertisement

Breaking News

Rohit Shetty

মুখে রুমাল জড়িয়ে পরপর গুলি, রোহিত শেট্টির বাড়িতে হামলা তদন্তে পুলিশের হাতিয়ার সেই সিসিটিভি ফুটেজ

উল্লেখ্য, এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের প্রত্যেকেরই বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।
Published By: Arani BhattacharyaPosted: 09:23 PM Feb 02, 2026Updated: 09:30 PM Feb 02, 2026

রবিবার ভোররাতে বলিউডের নামী পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে চলে গুলি। কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে পরিচালকের বাড়ি লক্ষ্য করে। ঘটনার দায় স্বীকার করে নিয়েছে বিষ্ণোই গ্যাং। এবার সিসিটিভি ফুটেজে এবার দেখা গেল শার্প শুটারকে।

Advertisement

ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মোটর বাইকে চেপে মুখ ঢেকে আসতে এক ব্যক্তিকে। উল্লেখ্য, এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের প্রত্যেকেরই বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তাদের নাম যথাক্রমে আদিত্য জ্ঞানেশ্বর, সিদ্ধার্থ দীপক ইয়েনপুরে, সমর্থ শিবশরণ পোমাজি ও স্বপ্নিল বন্দু সকাত। তারা প্রত্যেকেই শুভম লঙ্কারের নির্দেশে এই কাজ করেছিল অভিযুক্তরা। যদিও সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একজনকেই। এমনকী পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গুলিকাণ্ডের মূল চক্রী ছিল লঙ্কার। অভিযুক্তদের সুপারি দিয়েছিল সে।

রোহিত শেট্টি, ছবি: সোশাল মিডিয়া

রবিবার ভোররাতে বলিউডের খ্যাতনামা পরিচালক রোহিত শেট্টির বাড়িতে কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি চলে। ইতিমধ্যেই ঘটনার দায়স্বীকার করে নিয়েছে বিষ্ণোই গ্যাং। বিগত আড়াই দশক ধরে লাগাতার খুনের হুমকি ছুঁড়েও সলমন খানের ‘টিকি’ পায়নি বিষ্ণোইরা। অতঃপর যত্ত রাগ গিয়ে পড়েছে ভাইজান ঘনিষ্ঠদের উপর। বিগত বছরগুলিতে সলমনের কাছের মানুষদের নানাভাবে ধমকে-চমকে হুঁশিয়ারি দেগেছে এই নিষিদ্ধ গোষ্ঠী। এবার বিষ্ণোইদের টার্গেটে গোটা বলিউড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement