shono
Advertisement
Arijit Singh-Aamir Khan

অরিজিতের অবসর ঘোষণার পরেই জিয়াগঞ্জের বাড়িতে আমির, কী কথা হল দুই তারকার?

অরিজিৎ 'প্লেব্যাক'কে বিদায় জানানোর কয়েকদিন কাটতে না কাটতেই তাঁর বাড়িতে হঠাৎ হাজির আমির খান। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।
Published By: Arani BhattacharyaPosted: 06:30 PM Feb 02, 2026Updated: 06:55 PM Feb 02, 2026

'প্লেব্যাক'কে বিদায় জানিয়েছেন মাত্র কয়েকদিন আগেই। সেই থেকেই অরিজিৎ সিংয়ের শ্রোতা অনুরাগীদের মন রীতিমতো ভার। আর সেই মন ভার হওয়াদের মধ্যে কি 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খানও ছিলেন? কেন এই প্রশ্ন? কারণ অরিজিতের সেই বিস্ফোরক ঘোষণার কয়েকদিন কাটতে না কাটতেই তাঁর বাড়িতে হঠাৎ হাজির আমির খান। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।

Advertisement

জানা যাচ্ছে, রবিবার রাতেই অরিজিতের জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ায় অরিজিতের বাড়িতে এসেছেন স্বয়ং আমির। এ খবর নিশ্চিত করেছেন আজিমগঞ্জ জিয়াগঞ্জের পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ। একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, রবিবার শিল্পীর বাড়িতেই থেকেছেন আমির। সোমবার রাতে সেখান থেকে মুম্বই ফিরে যাওয়ার কথা রয়েছে আমিরের। এই মুহূর্তে অরিজিতের বাড়ির বাইরে রয়েছে আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা। 

অরিজিৎ সিং ও আমির খান, ছবি: সোশাল মিডিয়া

এদিন আমির অরিজিতের বাড়িতে আসতেই সকলের মনেই প্রশ্ন জেগেছে তাহলে কি ফের অরিজিৎকে রেকর্ডিং স্টুডিওতে ফেরানোর জন্য উদ্যোগী হয়েই কি এই ঝটিকা সফর আমিরের? ক্রমেই সেই কৌতূহল জমছে অনুরাগীদের মনে। যদিও তাঁদের দু'জনের মধ্যে কী আলোচনা হচ্ছে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এদিন অরিজিতের বাড়ির ছাদে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়েই ঘুড়ি ওড়াতে দেখা গিয়েছে আমিরকে সহাস্য মুখে। তাঁকে একঝলক দেখার জন্য নিহালিয়া পাড়ার প্রায় প্রতিটি বাড়ির ছাদে এদিন ভিড় জমেছিল স্থানীয়দের। তাঁদের প্রত্যেকেকেই এদিন ছাদ থেকে হাত নাড়িয়ে সৌজন্য বিনিময় সেরেছেন 'মিস্টার পারফেকশনিস্ট'।

তবে আপাতত সকলের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর তা হল যদি সত্যিই অরিজিৎকে প্লেব্যাকের দুনিয়ায় ফিরে যেতে অনুরোধ করেন আমির তাহলে তা কি ফিরিয়ে দেবেন শিল্পী? থাকবেন নিজের সিদ্ধান্তে অনড়? নাকি অগ্রজর কথা শুনে ফের শ্রোতা-অনুরাগীর প্রাণের আরাম হয়ে ফিরবেন আগের মতোই? সেদিকেই তাকিয়ে অরিজিতের অনুরাগীমহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement