shono
Advertisement

Breaking News

Ranveer Singh Mohan Bhagwat

আরএসএস-এর দপ্তরে মোহন ভাগবতের সঙ্গে বৈঠক, 'ধুরন্ধর' সাফল্যের মাঝেই রাজনীতিতে রণবীর সিং!

'ধুরন্ধর'-এর বিরুদ্ধে প্রোপাগান্ডা অভিযোগের মাঝেই নাগপুরে আরএসএস-এর দপ্তরে রণবীর সিংয়ের উপস্থিতি সিনেমহলে কৌতূহলের জন্ম দিয়েছে।
Published By: Sandipta BhanjaPosted: 12:13 PM Apr 11, 2026Updated: 12:13 PM Apr 11, 2026

১৯ মার্চ রিলিজের পর থেকেই 'বিজেপির প্রোপাগান্ডা' তকমায় প্রতিনিয়ত কটাক্ষ, সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজিকে। 'বিজেপির বিগ বাজেট নির্বাচনী বিজ্ঞাপন' বলে 'বিতর্কের সলতে'তে অবশ্য আগুনটা ধ্রুব রাঠিই ধরিয়েছিলেন! সেটাই বর্তমানে দাবানল আকার ধারণ করায় সিনেদুনিয়ার পাশাপাশি রাজনৈতিক মহলের অন্দর থেকেও রণবীর সিংয়ের ব্লকবাস্টার ছবির উদ্দেশে কটাক্ষ উড়ে এসেছে। বলা হচ্ছে, 'ধুরন্ধর' আদ্যোন্ত 'পদ্ম শিবিরের প্রচারঝলক'! এমন আবহেই আরএসএস-এর দপ্তরে মোহন ভাগবতের সঙ্গে দেখা করে চর্চায় রণবীর সিং।

Advertisement

এদিন বিকেল চারটে নাগাদ মুম্বই থেকে চার্টার্ড বিমানে করে নাগপুরে পৌঁছন অভিনেতা। এরপর বিমানবন্দর থেকে সোজা রেশিমবাগে অবস্থিত 'হেডগেওয়ার স্মৃতি মন্দির' চত্বরের উদ্দেশে রওনা হন। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পর বেশ কিছুক্ষণ সময় কাটান। এরপরই দপ্তরে মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করেন রণবীর সিং।

বক্স অফিসে 'ধুরন্ধর ২' ঝড়ের মাঝেই সম্প্রতি অনন্ত আম্বানির জন্মদিনের জন্য জামনগরে পাড়ি দিয়েছিলেন রণবীর। শুক্রবার সেখান থেকে ফেরার পথেই নাগপুরে আরএসএস-এর সদর দপ্তরে ঢুঁ মারেন অভিনেতা। খবর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের স্মৃতিসৌধ পরিদর্শন করার পাশাপাশি মোহন ভাগবত-সহ দলের শীর্ষস্থানীয় সদস্যের সঙ্গেও দেখা করেন রণবীর। বলিউড মাধ্যম সূত্রে খবর, এদিন বিকেল চারটে নাগাদ মুম্বই থেকে চার্টার্ড বিমানে করে নাগপুরে পৌঁছন অভিনেতা। এরপর বিমানবন্দর থেকে সোজা রেশিমবাগে অবস্থিত 'হেডগেওয়ার স্মৃতি মন্দির' চত্বরের উদ্দেশে রওনা হন। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পর বেশ কিছুক্ষণ সময় কাটান। এরপরই দপ্তরে মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করেন রণবীর সিং। যদিও প্রবীণ রাজনীতিকের সঙ্গে বলিউড অভিনেতার কোন প্রসঙ্গে আলোচনা হয়েছে? তা নিয়ে দলের তরফে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে খবর, আরএসএস-এর দপ্তরে সময় কাটানোর পর বিমানে করে রাত ৮টা নাগাদ মুম্বইয়ে ফিরে আসেন রণবীর।

আরএসএস-এর দপ্তরে মোহন ভাগবতের সঙ্গে বৈঠক রণবীর সিংয়ের। ছবি- সংগৃহীত

'ধুরন্ধর'-এর বিরুদ্ধে প্রোপাগান্ডা অভিযোগের মাঝেই নাগপুরে আরএসএস-এর দপ্তরে রণবীরের উপস্থিতি ইতিমধ্যেই সিনেমহলে কৌতূহলের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে তাহলে কি খুব শিগগিরি রাজনীতির ময়দানে নাম লেখাতে চলেছেন 'ধুরন্ধর' অভিনেতা? যদিও ভারতীয় গ্ল্যামারদুনিয়ার তারকাদের রাজনীতিতে যোগদান নতুন নয়। দীর্ঘকাল ধরেই রাজনীতি আর গ্ল্যামার দুনিয়া ওতপ্রোতভাবে জড়িত। এযাবৎকাল বহু তারকা সাংসদ-বিধায়ক পেয়েছে দেশবাসী। সুনীল দত্ত, হেমা মালিনী, জয়া বচ্চন, জয়াপ্রদা থেকে অমিতাভ বচ্চনের মতো প্রথম সারির বহু তারকাকে রাজনীতির ময়দানে দেখা গিয়েছে। অনেকেই ভোটে জিতে রাজ্যসভা ও লোকসভাতে গিয়েছেন। অমিতাভ বচ্চনের যদিও বছর তিনেকের মধ্যেই রাজনৈতিক মোহভঙ্গ হয়েছিল তবে আজও স্বমহিমায় লড়ে যাচ্ছেন হেমা-জয়ারা। এবার মোহন ভাগবতের সঙ্গে দেখা করায় রণবীর সিংয়ের রাজনৈতিক কেরিয়ার শুরুর জল্পনা তুঙ্গে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement