shono
Advertisement

Breaking News

ওড়না দিয়ে সুকৌশলে বেবি বাম্প আড়াল! প্রেগন্যান্সি ঘোষণা করতেই চর্চায় দীপিকার ভিডিও

ভক্তদের দাবি, অনেকদিন আগেই দীপিকা অন্তঃসত্ত্বা, সুকৌশলে বেবি বাম্প আড়ালে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় কোন ভিডিও ঘিরে জল্পনা-কল্পনার বন্যা বয়ে যাচ্ছে?
Published By: Kasturi KunduPosted: 07:44 PM Apr 19, 2026Updated: 07:47 PM Apr 19, 2026

রবিবাসরীয় সকালে এক কাপ চায়ে মন ভালো করা খবর দিয়েছেন বলি ডিভা দীপিকা পাডুকোন। শনিবার রাত থেকেই রণবীর ঘরনির অন্তঃসত্ত্বা নিয়ে জল্পনা শুরু। ২৪ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই গুঞ্জনে সিলমোহর। লক্ষ্মীসোনা দুয়ার ছোট্ট হাতে ধরা প্রেগন্যান্সি কিটের মাধ্যমে রণবীর সিং ও দীপিকা পাডুকোন যৌথভাবে তিন থেকে চার হওয়ার সুখবর শেয়ার করেছেন। খুশির জোয়ারে ভাসছেন 'দীপবীর', সেই সঙ্গে হবু মায়ের পুরনো ছবি আর ভিডিও ঘিরে তুমুল চর্চা।

Advertisement

সম্প্রতি জনসমক্ষে দীপিকার উপস্থিতির ভিডিওগুলো নতুন করে চর্চার কেন্দ্রে। অনুরাগীরা তো সেই পুরনো ভিডিও নিয়ে কাটাছেঁড়া করতেই ব্যস্ত। ভক্তদের দাবি, অনেকদিন আগেই দীপিকা অন্তঃসত্ত্বা, সুকৌশলে বেবি বাম্প আড়ালে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় জল্পনা-কল্পনার বন্যা বয়ে যাচ্ছে। বিশেষভাবে আলোচিত ২০ মার্চ মুম্বইয়ে ঋষভ রিখিরাম শর্মার কনসার্টে দীপিকার উপস্থিতি। রণবীরের মা অঞ্জু ভাবনানি এবং বোন ঋতিকা ভাবনানির সঙ্গে কনসার্টে গিয়েছিলেন হবু মা।

ঢিলেঢালা গর্জিয়াস পোশাকে পাপারাজ্জিদের নজর কেড়েছিলেন বলিউডের মস্তানি। সেই সময় দীপিকা ওড়না দিয়ে বারবার পেটে আড়াল করছিলেন। সেই সময় বিষয়টি কারও নজর কাড়েনি। অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে দ্বিতীয় প্রেগন্যান্সির ঘোষণা করতেই বিশেষ অংশটুকু নিয়ে জোর চর্চা নেটভুবনে। অনেকেই মনে করছেন, সেই সময় দীপিকা বেবি বাম্পই আড়াল করার চেষ্টা করছিলেন।

গ্ল্যামার দুনিয়ার তারকাদের ঢিলেঢালা পোশাক বরাবারই প্রেগন্যান্সি জল্পনা উসকে দেয়। দীপিকার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কনসার্টের পরবর্তী দিনগুলোতেও রণবীরের সঙ্গে ক্যাজুয়াল পোশাকে নজর কেড়েছিলেন দীপিকা। ওভারসাইজড টি-শার্ট এবং ঢিলেঢালা প্যান্টের সেই লুক নিয়েও ভক্তমহলে চর্চা জারি।

সম্প্রতি জনসমক্ষে দীপিকার উপস্থিতির ভিডিওগুলো নতুন করে চর্চার কেন্দ্রে। বিশেষভাবে আলোচিত ২০ মার্চ মুম্বইয়ে ঋষভ রিখিরাম শর্মার কনসার্টে দীপিকার উপস্থিতি। ঢিলেঢালা গর্জিয়াস পোশাকে পাপারাজ্জিদের নজর কেড়েছিলেন বলিউডের মস্তানি। সেই সময় দীপিকা ওড়না দিয়ে বারবার পেটে আড়াল করছিলেন। 

এখানেই শেষ নয় একটি বিজ্ঞাপনে রণবীরের সঙ্গে লাল শাড়িতে নজর কেড়েছিলেন দীপিকা। আনুষ্ঠানিকভাবে গর্ভাবস্থার ঘোষণা করতেই নেটারিকদের দাবি, শুটিংয়ের সময়ও হয়তো গর্ভবতী ছিলেন রণবীর ঘরনি। সোশাল মিডিয়ায় বিস্তর জল্পনা-কল্পনা চললেও মুখে কুলুপ এটেছেন দীপিকা পাডুকোন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement