shono
Advertisement

Breaking News

Atlee Second Baby

দীপিকার সুখবরের মাঝেই ছবির পরিচালকের কোলে দ্বিতীয় সন্তান, পুত্র না কন্যা হল অ্যাটলির?

২০ এপ্রিল দ্বিতীয়বার সন্তানসুখ লাভ করলেন প্রিয়া ও অ্যাটলি। সোমবার সকালে সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দীপিকার ছবির পরিচালক জানালেন কন্যা সন্তানের বাবা হয়েছেন।
Published By: Kasturi KunduPosted: 12:24 PM Apr 20, 2026Updated: 01:02 PM Apr 20, 2026

সিনেমা এক, গল্প আলাদা! দ্বিতীয় প্রেগন্যান্সির ঘোষণা করেছেন ছবির নায়িকা আর একদিন পরই দ্বিতীয়বার বাবা হওয়ার খবর দিলেন পরিচালক। কাকতালীয়ভাবে আসন্ন 'রাকা'র শুটিংয়ের মাঝেই সুখবর দিলেন পরিচালক অ্যাটলি (Atlee Second Baby) আর নায়িকা দীপিকা পাডুকোন। রবিবাসরীয় সকালে রণবীর সিং ও দীপিকা পাডুকোন যৌথভাবে দ্বিতীয় প্রেগন্যান্সির ঘোষণা করেছেন। সোমবার সকালে সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে অ্যাটলি জানালেন কন্যা সন্তানের বাবা হয়েছেন।

Advertisement

'রাকা' পরিবারে এখন খুশির আমেজ সে কথা বললে অত্যুক্তি হবে না। ২০ এপ্রিল দ্বিতীয়বার সন্তানসুখ লাভ করলেন প্রিয়া ও অ্যাটলি। অভিনব কায়দায় সুখবর শেয়ার করেছেন 'জওয়ান' খ্যাত পরিচালক। একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন যার মাধ্যমে দাদা হওয়ার আনন্দ উদযাপন করছে তাঁদের ছেলে মীর। প্রতীকী পোস্টে লেখা, 'কী মজা! আমি একটা ছোট্ট বোন পেয়েছি।'

শুভেচ্ছার বন্যায় ভরে গিয়েছে মন্তব্য বাক্স। অ্যাটলি-প্রিয়ার সদ্যোজাত কন্যাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন শুভাকাঙ্খীরা। একইসঙ্গে দ্বিতীয়বার মা-বাবা হওয়ার জন্য শুভেচ্ছাও জানিয়েছেন প্রিয়জন থেকে অনুরাগীরা। পোস্টের শেষে সকলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে অ্যাটলির সংযোজন, 'আমি আর প্রিয়া কন্যা সন্তানের বাবা-মা হলাম।'

২০ জানুয়ারি যৌথভাবে মেটারনিটি ফটোশুটের মাধ্যমে প্রেগন্যান্সির সুখবর শেয়ার করেছিলেন। যার ক্যাপশনে লেখা ছিল, 'নতুন সদস্যের আগমনের পর আমাদের পরিবার আরও সুন্দর হবে। আমরা আরও একবার অন্তঃসত্ত্বা। প্রত্যেকের ভালোবাসা ও আশীর্বাদ কাম্য। আমাদেরকে সকলের প্রার্থনায় মুড়ে রাখবেন। ধন্যাবদান্তে অ্যটলি, প্রিয়া, মীর, বেকি, ইউকি, চোকি, কফি আর গুফি।'

দীর্ঘ প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৪ সালের ৯ নভেম্বর বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ন'বছর পর তাঁদের জীবনে আসে প্রথম পুত্র সন্তান মীর। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় অধীর আগ্রহে দিন গুনছেন দম্পতি। তামিল ছবি 'রাজা রানি'র সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ।

২০ এপ্রিল দ্বিতীয়বার সন্তানসুখ লাভ করলেন প্রিয়া ও অ্যাটলি। অভিনব কায়দায় সুখবর শেয়ার করেছেন 'জওয়ান' খ্যাত পরিচালক। একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন যার মাধ্যমে দাদা হওয়ার আনন্দ উদযাপন করছে তাঁদের ছেলে মীর। প্রতীকী পোস্টে লেখা, 'কী মজা! আমি একটা ছোট্ট বোন পেয়েছি।'

এরপর বেশ কয়েকটি দক্ষিণী ছবির পরিচালক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। শাহরুখ খানের 'জওয়ান' ছবির নির্দেশক হিসেবে এখন বলিউডেরও পরিচিত নাম অ্যাটলি। বরুণ ধাওয়ানের 'বেবি জন' ছবির প্রযোজক হিসেবেও কাজ করেছেন অ্যাটলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement