shono
Advertisement
Priyadarshan

আচমকাই কলকাতায় পরিচালক প্রিয়দর্শন, বাংলা ছবি করছেন?

কলকাতায় এসে কী কী করলেন প্রিয়দর্শন?
Published By: Akash MisraPosted: 09:53 AM Jun 12, 2024Updated: 10:32 AM Jun 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাকপক্ষী টের পেল না। চুপচাপ এলেন, চুপচাপ চলেও গেলেন। হ্যাঁ, সম্প্রতি এমনটিই করেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন। কলকাতা এসেছেন। শহরে দুদিন থেকেওছেন। ঘুরেছেন বোরাল। সত্যজিৎ রায়ের বিশপ লেফ্রয় রোডের বাড়িতে গিয়ে সন্দীপ রায়ের সঙ্গে দেখাও করেছেন। তবে প্রিয়দর্শনের কলকাতায় ঝটিকা সফরের খবর একমাত্র জানতেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। তাঁর সঙ্গে কলকাতায় সময় কাটিয়েছেন প্রিয়দর্শন।

Advertisement

এক সংবাদমাধ্যমে অনিরুদ্ধ জানিয়েছেন, ''রবিবার আমাদের ডিয়ার মা ছবির শুটিংয়ের ছুটি ছিল। ওই দিন কলকাতায় এসেছিলেন। ফ্রায়েড রাইস, ভেড়ার মাংস, এশীয় আর কন্টিনেন্টাল খাবার। সঙ্গে আড্ডা।''

বাংলা ছবি করছেন প্রিয়দর্শন?

অনিরুদ্ধর কথায়, বহুদিন ধরেই বাংলা ছবি পরিচালনা করার ইচ্ছে প্রিয়দর্শনের। হয়তো সেই সূত্রেই কলকাতায় এসেছিলেন। তবে এর বেশি কিছু খোলসা করতে চাননি তিনি। অন্যদিকে, অনিরুদ্ধ জানালেন, হয়তো হাতে থাকা কয়েকটি ছবির কাজ শেষ করে প্রিয়দর্শনের সঙ্গে জুটি বেঁধে মালায়লম ছবিও পরিচালনা করবেন অনিরুদ্ধ।

[আরও পড়ুন: চোট নিয়েই শুটিং ফ্লোরে ফিরলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়]

ডিয়ার মা-এর হাত ধরে অনিরুদ্ধ নিজেও প্রায় ১০ বছর পর বাংলা ছবির পরিচালনার কাজে হাত দিয়েছেন। এবার তিনি বলবেন মা ও মেয়ের সম্পর্কের গল্প। যার পরতে পরতে মানুষের জীবনের নানা মুহূর্ত এবং অনুভূতি জড়িয়ে থাকবে। ছবিতে মায়ের ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। আর তাঁর বিপরীতে থাকছেন চন্দন রায় সান্যাল। সায়নের চরিত্রটি বেশ সংবেদনশীল। আধুনিক অথচ ফিলোজফিক্যাল। এমনটাই জানালেন জাতীয় পুরস্কার জয়ী ছবির পরিচালক।

জাতীয় পুরস্কারজয়ী ‘অনুরণন’ দিয়ে বাংলা ছবির সফর শুরু করেছিলেন অনিরুদ্ধ রায়চৌধুরী। এর পর ‘অন্তহীন’, ‘একটি তারার খোঁজে’, ‘অপরাজিতা তুমি’র মতো সিনেমা দর্শকদের উপহার হিসেবে দিয়েছেন তিনি। ২০১৪ সালে দেব ও শ্রাবন্তীকে নিয়ে ‘বুনো হাঁস’ তৈরি করেছিলেন অনিরুদ্ধ। এর পর মুম্বইয়ে মন দেন। এছাড়াও ছবিকে পরিচারিকার চরিত্রে থাকছেন বলিউডের অনুভা ফাতেপুরিয়া। সম্প্রতি তিনি ‘তেরি বাতো মে উলঝা জিয়া’ ছবিতে তিনি শাহিদ কাপুরের মায়ের চরিত্রে অভিনয় করেছেন।

আরব সাগরের তীরেও সাফল্য পান বাংলার পরিচালক। আবার তাঁর ঝুলিতে জাতীয় পুরস্কার নিয়ে আসে ‘পিঙ্ক’। এর পর ‘লস্ট’ আর ‘কড়ক সিং’ তৈরি করে প্রশংসা পান অনিরুদ্ধ। তাঁর ছবিতে সম্পর্কের পাশাপাশি থ্রিলারেরও চোরাগোপ্তা প্রবেশ থাকে। এবারও কী তা থাকছে? হ্যাঁ, থ্রিলারের এলিমেন্ট আছে ফোরগ্রাউন্ডে রাখছেন বলেই জানান পরিচালক। জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ‘ডিয়ার মা’র শুটিং চলবে।

[আরও পড়ুন: নির্বাচনী বিধিভঙ্গের মামলায় জড়িয়েছেন! সোম সকালে ভোট দিয়ে বেরিয়েই আল্লু অর্জুন বললেন…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বহুদিন ধরেই বাংলা ছবি পরিচালনা করার ইচ্ছে প্রিয়দর্শনের।
  • তবে প্রিয়দর্শনের কলকাতায় ঝটিকা সফরের খবর একমাত্র জানতেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী।
Advertisement