shono
Advertisement

টেলিপর্দায় ফের দেবী দুর্গার অবতারে দিতিপ্রিয়া? গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

কী বললেন দিতিপ্রিয়া?
Posted: 02:26 PM Aug 14, 2023Updated: 02:26 PM Aug 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আসতে আর বাকি কয়েকটা মাস। তারপরেই শহর জুড়ে পুজো পুজো রব। নতুন জামা, নতুন জুতো পরে প্যান্ডেল হপিং। আর তার মাঝেই আলোচনা। টেলিপর্দায় মহালয়ার অনুষ্ঠানে কে হবে এবারের দুর্গা? টলিপাড়ার গুঞ্জন বলছে, এবার নাকি জিং বাংলার মহালয়ার অনুষ্ঠানে দেখা যেতে পারে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। শোনা যাচ্ছে, ইতিমধ্য়েই নাকি চ্য়ানেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে দিতিপ্রিয়ার।

Advertisement

সংবাদ মাধ্য়মে এই প্রসঙ্গে বলতে গিয়ে দিতিপ্রিয়া জানালেন, ‘এখনই এই বিষয় নিয়ে কিছুই বলা সম্ভব নয়। চ্যানেল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা অবধি অপেক্ষা করতে হবে ফাইনাল খবর করার জন্য। প্রাথমিক একটা আলোচনা হয়েছে ঠিকই। তবে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়েছে কি না তা আমার জানা নেই। চ্যানেল আমাকে কিছু জানায়নি।’ এর আগে দিতিপ্রিয়াকে স্টার জলসায় দুর্গারূপে দেখা গিয়েছিল। 

[আরও পড়ুন: ‘খুনের বিচার চাই’, যাদবপুর পড়ুয়ার মৃত্যুতে পিটিশন দাখিল করে জমায়েতের ডাক ঋতুপর্ণার]

কিছুদিন আগেই একটি হিন্দি অ্যান্থোলজিকাল ওয়েব সিরিজে ‘পাতাল লোক’ খ্যাত অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছিল দিতিপ্রিয়াকে। অভিষেকের বড় ফ্যান তিনি। মুম্বইয়ের কাস্টিং ডিরেক্টর-কাম- অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বেশ ভাল, জানান দিতিপ্রিয়া। কিন্তু তা বলে নিজে থেকে হিন্দি প্রোজেক্টের জন্য অভিষেকের কাছে হাত পাততে পারবেন না অভিনেত্রী। মানানসই চরিত্র থাকলে নিশ্চয়ই ডাক পাবেন, বিশ্বাস করেন তিনি। হইচই ওয়েব প্ল্যাটফর্মের ‘ডাকঘর’ সিরিজ শেষ করে নতুন কাজে লন্ডনে ব্যস্ত দিতিপ্রিয়া। এর মধ্যেই অভিনেতা বিক্রমের সঙ্গে সিকিমে, আদিত্য সেনগুপ্তর ছবির শুটিং করেছেন অভিনেত্রী। দেখা গিয়েছে ‘আয় খুকু আয়’, ‘অচেনা উত্তম’, ‘কলকাতা চলন্তিকা’ ছবিতে।

[আরও পড়ুন: আবারও অরিজিৎ-শাহরুখ জুটির ম্যাজিক, ‘জওয়ান’-এর নয়া গানে চুটিয়ে রোম্যান্স বাদশার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement