shono
Advertisement
Eken Babu

'দেশু ৭'-এর প্রতিযোগী একেনবাবু! 'কেরালায় কুরুক্ষেত্র'র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক

একেনবাবুর নয়া চমক, প্রকাশ্যে এল চরিত্রদের ফার্স্ট লুক।
Published By: Kasturi KunduPosted: 08:59 AM Aug 14, 2026Updated: 08:59 AM Aug 14, 2026

গোয়েন্দা গল্পের উপর বরাবরই বাঙালির অমোঘ টান। ফেভারিট লিস্টে বেশ উপরের দিকে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে একেনবাবু। পুরুলিয়ায় অনবদ্য অভিযানের পর 'কেরালায় কুরুক্ষেত্র' নিয়ে পুজোয় আসর জমাতে বড় পর্দায় আসছে একেনবাবু। আর সেই একেন অনির্বাণ চক্রবর্তীর কেরালা অভিযানের সঙ্গী বেশ কয়েকজন নতুন সদস্য। রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী, সুব্রত দত্ত, অর্ণ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য এবার ফ্র্যাঞ্চাইজির নতুন সদস্য।

Advertisement

পরিচালনার দায়িত্বে জয়দীপ মুখোপাধ্যায়। প্রকাশিত হল এই ছবির চরিত্রদের ফার্স্ট লুক। একেনবাবুর দুই সঙ্গী বাপি এবং প্রমথর চরিত্রে যথারীতি সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। ইরফান ফাজিলের চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। দীপার চরিত্রের ধরা দেবেন রাইমা, এই প্রথম তিনি একেন-ফিল্মে। অন্যান্য বারের তুলনায় এবারের অভিযান অভিনব। মিহির সেনের চরিত্রে দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়কে।

পরিচালক জয়দীপ জানিয়েছেন, 'কেরালার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে রহস্যের সমাধান হবে। যার সঙ্গে বিভিন্ন চরিত্রের যোগসূত্র বাঁধা থাকবে।' গত সিরিজেই অনির্বাণ চক্রবর্তীর 'কেরালায় কুরুক্ষেত্র'র আগাম ঝলকের সামান্য অংশ দিয়ে চমক দিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা।

অম্বরীশ ভট্টাচার্য দেবেশের চরিত্রে এবং অর্ণ মুখোপাধ্যায় ইব্রাহিম এবং সুব্রত দত্ত সুমন্তর চরিত্র ফুটিয়ে তুলবেন। একেনবাবু তথা অনির্বাণ চক্রবর্তীর কথায়, "এবারের একেনবাবুর অভিযান সম্পূর্ণ আলাদা। এর আগে একেন বিভিন্ন জায়গায় গিয়েছে। কিন্তু, 'কেরালায় কুরুক্ষেত্র' অভিনব হতে চলেছে। এবারের রহস্যের বিস্তার আরও বেশি।" কেরালায় রহস্যের উদঘাটনের সঙ্গে সঙ্গে উপরি পাওনা হতে চলেছে সেখানকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য।

পরিচালক জয়দীপ জানিয়েছেন, 'কেরালার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে রহস্যের সমাধান হবে। যার সঙ্গে বিভিন্ন চরিত্রের যোগসূত্র বাঁধা থাকবে।' গত সিরিজেই অনির্বাণ চক্রবর্তীর 'কেরালায় কুরুক্ষেত্র'র আগাম ঝলকের সামান্য অংশ দিয়ে চমক দিয়েছিলেন পরিচালক। পদ্মনাভ দাশগুপ্তের চিত্রনাট্য সাজানোর মুন্সিয়ানা এবং পরিচালকের দক্ষতায় আশা করা যায় এবারেও একেনবাবু চমকে দেবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement