shono
Advertisement

Breaking News

Tollywood

নব্য পরিচালকের সঙ্গে গায়িকার প্রেম জমে ক্ষীর! টলিপাড়ায় ফিসফাস...

'গসিপ করিয়ে'রা যে যাই বলুক, প্রেমের সপ্তাহে প্রেম জমে ক্ষীর না হলে হয়? সামনেই ভ্যালেন্টাইনস ডে। সেদিনই সিলমোহর পড়ে কিনা? দেখা যাক।
Published By: Sandipta BhanjaPosted: 09:27 PM Feb 09, 2026Updated: 09:27 PM Feb 09, 2026

সেলেবপাড়ায় কখন, কী ঘটে বলা মুশকিল! আজ যে বন্ধু, কাল সে প্রেমিক হতে বাধা কোথায়? সম্প্রতি এমনই এক গুঞ্জনে শোরগোল টলিপাড়ায়। নব্য পরিচালক নাকি এবার এক গায়িকার প্রেমে পড়েছেন। যদিও বছর দুয়েক আগে অসমবয়সি এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল ওই পরিচালকের। তবে এখন নাকি সেসব অতীত! বর্তমানে সুরেলা কণ্ঠের প্রেমে পড়েছেন টলিপাড়ার উঠতি ওই পরিচালক।

Advertisement

বাংলার গণ্ডি পেরিয়ে পরিচালকের দক্ষতা নজর কেড়েছে ভিন্ন রাজ্যেও। নেপথ্যে এক হিন্দি প্রজেক্ট। অন্যদিকে মাসখানেক ধরেই গায়িকার আবার নায়িকা হিসেবে আত্মপ্রকাশের গুঞ্জন শোনা যাচ্ছে।

তারকাখচিত রবিবাসরীয় জলসাতেও নাকি নব্য ডিরেক্টর আর গায়িকার প্রেম নিয়ে কম ফিসফাস হয়নি! যদিও পরিচালকের বংশপরিচয়ের জন্য সেলেবপাড়া তাঁকে খানিক সমীহ করেই চলে। তাই প্রেমের জল্পনা দাবানল গতিতে ছড়িয়ে পড়লেও সেসব নিয়ে প্রকাশ্যে আলোচনা একেবারে নৈব নৈব চ! উল্লেখ্য, বাংলার গণ্ডি পেরিয়ে পরিচালকের দক্ষতা নজর কেড়েছে ভিন্ন রাজ্যেও। নেপথ্যে এক হিন্দি প্রজেক্ট। অন্যদিকে মাসখানেক ধরেই গায়িকার আবার নায়িকা হিসেবে আত্মপ্রকাশের গুঞ্জন শোনা যাচ্ছে।

সবথেকে মজার বিষয় হল, সেই পরিচালকের ছবিতেই নাকি অভিনেত্রী হিসেবে হাতেখড়ি হতে চলেছেন গায়িকার। সেখান থেকেই কি প্রেমের সূত্রপাত? যদিও আপাতত 'প্রেমের মতো'ই ওই সিনেমার কাস্টিং জল্পনা স্তরে রয়ে গিয়েছে। তবুও নিন্দুকরা বলছেন, যাহা রটে, তার কিছুটা হলেও তো বটে! তবে 'গসিপ করিয়ে'রা যে যাই বলুক, প্রেমের সপ্তাহে প্রেম জমে ক্ষীর না হলে হয়? সামনেই ভ্যালেন্টাইনস ডে। সেদিনই সিলমোহর পড়ে কিনা? দেখা যাক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement