shono
Advertisement

সলমনের হাত ধরেই ভারতে এন্ট্রি মিয়া খালিফার! বলিউডে জল্পনা তুঙ্গে

বলিউডে পা দিচ্ছেন পর্ন সুন্দরী?
Posted: 03:40 PM Jun 15, 2023Updated: 01:02 PM Jun 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বছর আগে পর্ন দুনিয়া থেকে সোজা বিগ বসে এসে ল্যান্ড করেছিলেন নীল ছবির জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনি। আর এবার পালা আরেক সুন্দরী মিয়া খালিফার। হ্য়াঁ, নতুন খবর অনুযায়ী, ওটিটি বিগ বসের দ্বিতীয় সিজনে এবার বিগ বসের ঘরে এন্ট্রি নিতে চলেছেন মিয়া। তবে গোটা বলিউডে এ খবর রটে গেলেও, আপাতত এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি মিয়া। সংবাদ মাধ্যমে মিয়া জানিয়েছেন, অফার পেয়েছি। কথা চলছে।

Advertisement

টেলিপর্দার বিগ বসের পর ওটিটির সঞ্চালনাও করছেন সলমন খান। এর আগের সিজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর। তবে শুধুই মিয়া খালিফা নন। শোনা যাচ্ছে, অভিনেতা নওয়াজউদ্দিনের প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকিও থাকতে পারেন এই বিগ বসে।

খুব অল্প সময়েই পর্নদুনিয়ায় জনপ্রিয়তা কেড়ে নেন মিয়া। তবে আপাতত পর্নদুনিয়া থেকে অবসর নিয়েছেন। তাতেও মিয়ার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। বরং এখনও প্রথম সারির পর্নস্টারের তালিকায় তাঁকে রাখা হয়। এখন অবশ্য মিয়া সোশ্যাল মিডিয়াতেই নানা ছবি ভিডিও আপলোড করেন। সেই মিয়াকেই এবার দেখা যাবে বিগ বসে। অনেকে মনে করছেন সানি লিওনির পর এবার হয়তো মিয়াকেও দেখা যাবে বলিউডের পর্দায়।

তবে এই প্রথম নয়, এর আগেও বিগ বসে আসার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন মিয়া। তবে এর আগে স্পষ্ট মিয়া বলেছিলেন তিনি বিগ বসে আসবেন না। এমনকী, ভারতেই তিনি পা রাখছেন না। টুইটও করেছিলেন মিয়া। তবে এবারটা নাকি বিগ বসে আসার জন্য রাজি হয়েছেন মিয়া। 

আরও পড়ুন: শার্টলেস রণবীরকে দেখে হতবাক আলিয়া! করণের জন্মদিনে নয়া টুইস্ট ‘রকি অউর রানি’র]

[আরও পড়ুন: ‘বাপ রে বাপ..’ ১৭০ কোটির সম্পত্তি? মাথা ঘুরে যাবে মনোজ বাজপেয়ীর কথায়!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement