shono
Advertisement
Guru Randhawa Gym Firing Case

আমেরিকায় বসে সলমন ঘনিষ্ঠ গুরু রানধাওয়ার 'আখাড়া'য় হামলার ছক! গ্রেপ্তার ২ বিষ্ণোই সদস্য

সলমন ঘনিষ্ঠ গুরু রানধাওয়ার দিল্লির 'আখাড়া'য় গোলাগুলি! রাশিয়া থেকে ভারতে এসে পাঞ্জাবি গায়কের 'আখাড়া'য় হামলা চালায় বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য।
Published By: Sandipta BhanjaPosted: 11:35 AM Jun 18, 2026Updated: 01:21 PM Jun 18, 2026

গত ১০ জুন দিল্লিতে গুরু রানধাওয়ার 'আখাড়া'য় (Guru Randhawa Gym Firing Case) হামলা চালায় বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। সোশাল মিডিয়ায় পোস্ট করে সেই হামলার দায়ও স্বীকার করে নিয়েছিল ওই নিষিদ্ধ গোষ্ঠী। এবার ঘটনার সাত দিনের মাথায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করল পুলিশ। খবর, তাদের মধ্যে একজন দু'সপ্তাহ আগেই রাশিয়া থেকে ভারতে এসেছে।

Advertisement

‘গুরু রানধাওয়াকে সতর্ক করার জন্যই দিল্লির ‘২৪এইচএস ফিটনেস’ জিমে হামলা চালানো হয়েছে। কারণ উনি দিন দিন অভিনেতা সলমন খানের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠছেন।’

ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে বিষ্ণোই গ্যাং! বছর দুয়েক ধরেই গ্যাংস্টার দৌড়াত্ম্যে মুম্বইয়ের সেলেব পাড়ায় আতঙ্কের আবহ। ঠিক যেন নয়ের দশকের ছায়া! কখনও সলমন খান, কখনও রোহিত শেট্টির বাড়িতে হামলা, আবার কখনও বা দেশের গণ্ডি পেরিয়ে কপিল শর্মার কানাডার ক্যাফেতে গুলি চালিয়ে বুক ঠুকে দায় স্বীকার করে নিয়েছে এই কুখ্যাত গ্যাস্টার গোষ্ঠী। সম্প্রতি পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়াকে টার্গেট করে বিষ্ণোইরা। গত ১০ জুন রাতে দিল্লিতে গুরু রানধাওয়ার জিমে হামলা চালায় দুই ব্যক্তি। জানা গিয়েছে, ‘২৪এইচএস ফিটনেস’ নামে ওই ব্যায়ামাগার আদতে গুরু রানধাওয়ার মালিকানাধীন একটি ফ্র্যাঞ্চাইজি। যা কিনা দিল্লির পশ্চিম বিহার এলাকায় অবস্থিত। বুধরাতে সেখানেই কয়েক রাউন্ড গুলি চালায় এই নিষিদ্ধ গোষ্ঠী। বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম সদস্য অনিল পণ্ডিত সোশাল মিডিয়ার পোস্টে দাবি করেছেন, ‘গুরু রানধাওয়াকে সতর্ক করার জন্যই দিল্লির ‘২৪এইচএস ফিটনেস’ জিমে হামলা চালানো হয়েছে। কারণ উনি দিন দিন অভিনেতা সলমন খানের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠছেন।’ ওই পোস্টে এও দাবি করা হয় যে, ‘ভাইজানের সঙ্গে এখনই দূরত্ব না বাড়ালে ভবিষ্যতে আরও বড় হামলার মুখে পড়তে হবে।’

বিষ্ণোইদের টার্গেটে পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়া।

পুলিশ জানিয়েছে, উভয়েই হরিয়ানার সোনিপত জেলার বাসিন্দা। এই দুই গ্যাংস্টার অনিল পণ্ডিত ঘনিষ্ঠ শুটার। এই অনিল পণ্ডিত আবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য এবং আমেরিকা থেকে গ্যাংয়ের কর্মকাণ্ড অপারেট করে।

এদিকে রাতবিরেতে জনপ্রিয় সেলিব্রিটির জিমে গুলি চালানোর খবর পেয়েই দিল্লি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা যায়, বাইকে চড়ে আসা মুখ ঢাকা ওই দুই ব্যক্তি গায়কের জিম লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালায়। এরপরই তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে আরমান (১৯) এবং তুষার ওরফে তাশু (২১) নামে দু'জনকে বাহাদুরগড় থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, উভয়েই হরিয়ানার সোনিপত জেলার বাসিন্দা। এই দুই গ্যাংস্টার অনিল পণ্ডিত ঘনিষ্ঠ শুটার। এই অনিল পণ্ডিত আবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য এবং আমেরিকা থেকে গ্যাংয়ের কর্মকাণ্ড অপারেট করে।

প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যা মামলার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন খান। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। বছর দুই আগে থেকে সেই উপদ্রব আরও বেড়েছে, বললেও অত্যুক্তি হয় না! চব্বিশ সালের এপ্রিল মাসে ভোররাতে ভাইজানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো, বিদেশে সলমনের বন্ধু-গায়কের বাড়িতে হামলা, তার পর চব্বিশ সালের দশেরায় সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির খুন! একের পর এক ঘটনা ঘটিয়ে ভাইজানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বিষ্ণোই গ্যাং। সম্প্রতি গুরু রানধাওয়ার আখাড়ায় হামলা চালিয়ে ফের সলমনকে হুমকি ছোড়ে কুখ্যাত গ্যাংস্টার। যে ঘটনায় দিল্লি পুলিশ দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement