shono
Advertisement
Hema Malini Biopic

বায়োপিকে হেমার পছন্দ দীপিকা, সুসম্পর্কের খাতিরেই 'ড্রিম গার্ল'-এর ভূমিকায়?

ইন্ডাস্ট্রিতে ষাট বছর পূর্তিতে চর্চায় 'ড্রিম গার্ল' হেমার বায়োপিক। পর্দায় কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনীর ভূমিকায় অভিনয় করবেন বলিউডের মস্তানি দীপিকা পাডুকোন?
Published By: Kasturi KunduPosted: 03:06 PM Jul 13, 2026Updated: 05:12 PM Jul 13, 2026

বায়োপিকের (Hema Malini Biopic) ইঁদুর দৌড়ে এবার হেমা মালিনী! দীর্ঘ ছ'দশকের বেশি সময় ভারতীয় ছবিতে তাঁর অনবদ্য অবদানের কথা আজ আর আলাদা করে বলার অবকাশই রাখে না। আপামর সিনেপ্রমীর হৃদয়ে তাঁর একচেটিয়া রাজত্ব। বয়স যেন হেমার কাছে সংখ্যামাত্র। ডাকসাইটে সুন্দরী হেমার গ্ল্যামারের ছটা আজও অনায়াসে টেক্কা দেয় জেন জিকে। রূপের মাধুর্যেই তিনি 'একমেবাদ্বিতীয়ম' বলিউডের 'ড্রিম গার্ল'। তাঁর ভুবন ভোলানো হাসি, অসাধারণ অভিনয়শৈলী যুগে যুগে সমাদৃত। ইন্ডাস্ট্রিতে ষাট বছর পূর্তিতে চর্চায় 'ড্রিম গার্ল' হেমার বায়োপিক।

Advertisement

চলচ্চিত্র জগতে তাঁর ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী। সেখানেই জিজ্ঞাসা করা হয়, ভবিষ্যতে যদি কখনও তাঁর বায়োপিক নির্মিত হয় তাহলে দীপিকা পাডুকোন যোগ্য অভিনেত্রী হবেন? পূর্ণ সম্মতি জানিয়ে হেমা বলেন, "ও যদি করতে চায় অবশ্যই করতে পারে। যে কেউ করতে পারে। দীপিকা খুবই সুন্দর এবং প্রতিভাবান একজন অভিনেত্রী।" হেমার জবাবে একটা বিষয় কিন্তু, স্পষ্ট ইন্ডাস্ট্রির যে কোনও যোগ্য অভিনেত্রীকে বায়োপিকে অভিনয়ের জন্য স্বাগত জানাবেন।

হেমা মালিনী

তবে দীপিকার সঙ্গে হেমার সখ্যতা বহুদিনের। তাঁদের দীর্ঘদিনের আন্তরিক সম্পর্কের বিষয়ে কথা কম-বেশি সকলেই অবগত। ২০১৫ সালে হেমা মালিনী নিজেই দীপিকাকে তাঁর জীবনী 'হেমা মালিনী: বেয়ন্ড দ্য ড্রিম গার্ল' বইপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। এছাড়াও হেমা-দীপিকার একটা বিশেষ যোগসূত্র রয়েছে। আর সেটি হল দীপিকার ডেবিউ মুভি 'ওম শান্তি ওম'-এর শান্তিপ্রিয়া চরিত্রটি। উল্লেখযোগ্যভাবে সাম্প্রতিক অতীতে হেমা মালিনী একই নামাঙ্কিত চরিত্রে অভিনয় করেছেন। তাই ফারহা খানের 'ওম শান্তি ওম'-এ 'শান্তিপ্রিয়া' দীপিকাকেও 'ড্রিম গার্ল' হিসেবেই সম্বোধন করা হয়।

দীপিকা পাডুকোন

'শান্তিপ্রিয়া' দীপিকা

চলচ্চিত্র জগতে ৬০ বছর পূর্তি উদযাপনের অনুষ্ঠানের কিছু মুহূর্ত এক্স হ্যান্ডেলে ভাগ করে হেমা লিখেছেন, 'সত্যেই স্মরণীয় একটি অনুষ্ঠান। এত সুন্দর আয়োজন। সিনেদুনিয়ায় ৬০ বছরের জার্নি উপলক্ষে যে সম্মান আমাকে প্রদান করা হয়েছে তা আমারল হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করেছে। যাঁরা আমার অনুষ্ঠান দেখতে এসেছিলেন তাঁদের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement