shono
Advertisement

Breaking News

Hina Khan on Shah Rukh Khan

কখন ভাঙবে তোমার ঘুম! শাহরুখের চোখ খোলার অপেক্ষায় হিনা খান

শাহরুখের 'কিং সাইজ' ব্যবহারে মুগ্ধ হিনা খান।
Published By: Kasturi KunduPosted: 11:35 AM Aug 24, 2026Updated: 01:42 PM Aug 24, 2026

শুধু নামেই 'কিং' নয়, মনটাও একদম 'কিং সাইজ'। হ্যাঁ, বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) কথাই বলছি। ইন্ডাস্ট্রির দুঁদে তারকারাই নন, প্রত্যেকের সঙ্গেই তাঁর ব্যবহারটা একদম 'কিং' সুলভ। শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে প্রশংসায় পঞ্চমুখ হিনা খান (Hina Khan)।

Advertisement

সেসময়তিনি ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত কোনও অভিনেত্রী নন, বলা ভালো নবাগতা। বিমানে আচমকা শাহরুখকে দেখে ছবি তোলার আবদার করেছিলেন। সেই মুহূর্তে শাহরুখ ছবি তুলতে পারেননি। হিনা ভেবেছিলেন সেলফিটা স্বপ্নই রয়ে যাবে। কিন্তু, শেষবেলায় যা ঘটেছিল তাতে বুঝেছিলেন, শাহরুখই প্রকৃত 'কিং'।

বিনয়ী ও নম্র স্বভাবের তারিফ করে শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মুগ্ধ হিনা। রকি জয়সওয়াল, রুবিনা দিলাইক এবং অভিনব শুক্লার সঙ্গে তাঁদের পডকাস্টে হিনার মুখে শাহরুখ স্তুতি। ঘটনার সময়কাল 'ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়' সিরিয়াল শুরু হওয়ার প্রায় দেড় বছর পর।

তখন হিন্দি সিরিয়ালের দর্শকের কাছে হিনা অভিনীত এই মেগার ব্যাপক চাহিদা। ধীরে ধীরে দর্শক হৃদয়ে নিজের পাকাপোক্ত জায়গা তৈরির লড়াই চালাচ্ছেন। সেসময় স্বপ্নের নায়ক শাহরুখের সঙ্গে হঠাৎ দেখা। শাহরুখে মন্ত্রমুগ্ধ হিনা বলেন, "প্রথমবার এসআরকের সঙ্গে দেখা হয়েছিল একই বিমানে। আমি দেখলাম, উনি আমার পাশের সিটে বসে আছেন। উত্তেজনায় একবার তাকিয়ে দেখলাম উনি ঘুমোচ্ছেন। আবার তাকালাম, তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। আমি একটা ছবি তুলতে চাইছিলাম কিন্তু উনি তো কিছুতেই ঘুম থেকে উঠছিলেন না। অবশেষে কফি খাওয়ার জন্য উঠলেন। হাত নেড়ে হাই বলে ছবি তোলার অনুমতি চাইলাম। উনি বললেন, অপেক্ষা করো, আমি তোমার সঙ্গে ছবি তুলব। তারপর কফি খেয়ে আবার ঘুমিয়ে পড়লেন।"

শাহরুখ খান

স্মৃতির সাগরে ডুব দিয়ে আরও জানান, শাহরুখের সঙ্গে সেলফি তোলার অপেক্ষায় ছিলেন। কিন্তু, বিমান অবতরণের পর তাঁর মনে হয়েছিল সেটা আর সম্ভব নয়। কিন্তু শাহরুখ খান নিজেই ঘুম থেকে উঠে তাঁকে ডেকে ছবি তোলেন। পরবর্তীতে তাঁরা একই কোচেও ছিলেন। সেসময় তিনি একটি ছবির প্রচারে ব্যস্ত ছিলেন। কয়েক দিন ঠিকমতো ঘুমোতেও পারেননি। তাই আসা-যাওয়ার মাঝেই বিশ্রাম নিচ্ছিলেন।

হিনা খান

রুবিনার স্বামী অভিনবের মুখেও শাহরুখের জয়গান। পাঞ্জাব থেকে মুম্বইয়ে এসে মডেলিং শুরুর সময়, র‍্যাম্প শো চলাকালীন ব্যাকস্টেজে শাহরুখ খানকে প্রথম দেখেন তিনি। অভিনব বলেন, "আমি মনে মনে ভাবছিলাম ওঁর সঙ্গে গিয়ে হাত মেলাব। তখন ম্যানেজারের সঙ্গে কথা বলছিলেন। আমাকে দেখেই উনি উঠে দাঁড়িয়ে আমার সঙ্গে হাত মেলান। ওই ব্যবহারটাই বুঝিয়ে দিয়েছিল মানুষটি কেমন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement