shono
Advertisement
Kriti Sanon

ভাইয়ের সামনে উন্মুক্ত বক্ষবিভাজিকা! রাখি বন্ধনের বিজ্ঞাপনে কৃতীর পোশাকে নিন্দার ঝড়

রাখির আগে বিতর্কে কৃতী শ্যানন।
Published By: Kasturi KunduPosted: 07:16 PM Aug 23, 2026Updated: 07:18 PM Aug 23, 2026

রাখি বন্ধনের কাউন্টডাউন শুরু। উৎসবের আবহে বিজ্ঞাপন তো স্বাভাবিক বিষয়। প্রত্যেক বছরের মতো এবছরও তার ব্যতিক্রম হয়নি। ছাব্বিশে রাখি বন্ধনের বিজ্ঞাপনের মুখ বলি ডিভা কৃতী শ্যানন। একটি জুয়েলারি ব্র্যান্ডের তরফে রাখির বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়। আলোচনার কেন্দ্রে কৃতীর পোশাক। রাখি বন্ধনের বিজ্ঞাপন বিতর্ক ঘিরে দ্বিধাবিভক্ত নেটভুবন।

Advertisement

একাংশের মতে, ঐতিহ্যবাহী উৎসবমুখর অনুষ্ঠানের সঙ্গে কৃতীর পোশাক অসামঞ্জস্য। কেউ আবার কৃতীর সমর্থনে বলেছেন, বিজ্ঞাপনে উৎসবই গুরুত্বপূর্ণ পোশাক নয়। কেন পোশাক বিতর্কে জড়ালেন কৃতী? খোলামেলা পোশাকে উন্মুক্ত বক্ষবিভাজিকা! ভাই আর পোষ্যর হাতে রাখি পরানোর সময় এমন পোশাক অশালীন বলে মন্তব্য করেছেন নেটাগরিকরা।

পোশাক নিয়ে সমস্যার পাশাপাশি পোষ্যকে রাখি পরানো নিয়েও নাক বেঁকিয়েছে সোশালপাড়া। বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, ভাইয়ের সঙ্গে রাখি বন্ধন উদযাপন করছেন কৃতী শ্যানন। পোষ্যকেও পরম যত্নে স্নেহের সঙ্গে রাখি পরাচ্ছেন। এই ভাবনার মাধ্যমে মানুষের সঙ্গে পোষ্য প্রাণীর পারিবারিক সম্পর্ক ও ভালোবাসাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে কিছু দর্শকের মতে, ভাইয়ের তুলনায় পোষ্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একদিকে কৃতীর পোশাকচর্চা তো অন্যদিকে পোষ্যকে অতিরিক্ত প্রাধান্য, জোরদার নেটপাড়ায়।

কয়েকজন সোশালমিডিয়া ব্যবহারকারীর মতে, রাখি বন্ধনের মতো উৎসবে শরীর প্রদর্শনী পোশাক পরা উৎসবের ঐতিহ্য, ভাবমূর্তি নষ্ট করে। রক্ষণশীল পারিবারিক পরিবেশে বিজ্ঞাপন তৈরি করা উচিত বলেও অনেকে মতপ্রকাশ করেছেন। এক নেটিজেন কৃতীর পোশাক ও পোষ্যকে রাখি পরানোর বিষয়টির তীব্র বিরোধীতা করেছেন।

তাঁর মতে, এই ধরনের দৃশ্য প্রদর্শনে রাখি বন্ধনের মূল ভাবনাকে অসম্মান করা হয়। অনেকে আবার কৃতী শ্যাননকে বয়কটের দাবি তুলেছেন। সমালোচনার পাশাপাশি কৃতীর সমর্থনেও যুক্তি দিয়েছেন অনেকেই। তাঁদের মতে, 'রাখি বন্ধনের মূল বিষয়ই হল ভালোবাসা, যত্ন ও সুরক্ষা। তাই পরিবারের সদস্য হিসেবে বিবেচিত একটি পোষ্যকে রাখি পরানো উৎসবের সাংস্কৃতিক গুরুত্বকে কোনওভাবেই কমিয়ে দেয় না।'

আরেক ভক্ত কৃতির ব্যক্তিগত স্বাধীনতার পক্ষে সওয়াল করে বলেছেন, 'এটি তাঁর উৎসব এবং তিনি নিজের ইচ্ছেমতো উদযাপন করতেই পারেন।' নেটপাড়ার অপর এক সদস্যের দাবি, 'কৃতীর ছোট ব্লাউজ পরা বা পোষ্যকে রাখি পরানোর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement