shono
Advertisement
Honey Singh Badshah

'অপদার্থ সন্তান', বাদশাকে খোঁচা হানি সিংয়ের, 'বাদশাহী' জবাবে বাজিমাত র‍্যাপারের

'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট সিজন ২'-এর মঞ্চে ফের উসকে গেল বাদশা-হানি সিংয়ের পুরনো দ্বন্দ্ব।
Published By: Kasturi KunduPosted: 01:44 PM Aug 11, 2026Updated: 02:45 PM Aug 11, 2026

ফের চর্চায় জনপ্রিয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং ও বাদশা। নেপথ্যে জনপ্রিয় ইনফ্লুয়েন্সর সময় রায়না। ১০ আগস্ট, রবিবার 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট সিজন ২'-এর এপিসোড শুধুমাত্র ইউটিউবে সম্প্রচারিত হয়েছে। সেখানেই বাদশাকে (Badshah) নিয়ে সময়ের রসিকতার জেরে সমাজমাধ্যমে র‍্যাপারদ্বয়কে নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত। উসকে গিয়েছে পুরনো মনোমালিন্য, মান-অভিমানের কাহিনি। একইসঙ্গে আলোচনার কেন্দ্রে বাদশাকে নিয়ে হানি সিংয়ের মন্তব্য, 'মেরি নালায়েক আওলাদ' যার বাংলা তর্জমা করলে হয়, আমার অপদার্থ সন্তান।

Advertisement

সময়ের শোয়ে এদিন বাদশার সঙ্গে ছিলেন ভারতী সিংয়ের স্বামী তথা সঞ্চালক ও লেখক হর্ষ লিম্বাচিয়া, ইনফ্লুয়েন্সর সৌরভ যোশী ও কমেডিয়ান রজত সুদ। এই এপিসোডেই সময় রায়না জানতে চান বাদশা নামধারণের সিদ্ধান্তটা কার? 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট সিজন ২'-এ বাদশাকে উসকানি, "আপনার নাম বাদশা কে রেখেছেন?" র‍্যাপারের জবাব, "আমি নিজেই।" এরপর সময়ের রসিকতা করে বলেন, তিনি নাকি এই বাদশা নামের পিছনে এক অন্য কাহিনি শুনেছেন। তখনও শান্তভাবে বাদশা জানান, "যেটা শুনেছেন সেটা ভুল"।

'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট সিজন ২'

অতঃপর সোশাল মিডিয়ায় ভাইরাল বাদশার পুরনো একটি ভিডিও। যেখানে তাঁকে বলতে শোনা যায়, হানি সিং (Honey Singh) নাকি বাদশাকে স্টেজে এই নাম ব্যবহারের পরামর্শ দিয়েছেন। বিলাসবহুল জীবনযাপন দেখেই এই নামের প্রস্তাব দেওয়া হয়েছিল! এক সাক্ষাৎকারেও বাদশা বলেছিলেন, হানি সিং তাঁকে বলেছিলেন "তুমি তো একজন বাদশার মতোই জীবনযাপন করো।" ভিডিওটি ভাইরাল হতেই হানি সিংয়ের নজরে এসেছে।

মন্তব্য বাক্সে মজা করে লিখেছেন, 'মেরি নালায়েক অওলাদ'। বাদশাও সেই পুরনো ভিডিও ইনস্টা স্টোরিতে শেয়ার করে পালটা লেখেন, 'মেরি গন্দি অওলাদ।' সময় রায়নার 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট সিজন ২'-এর এই এপিসোড ছাব্বিশ সালের 'প্লট টুইস্ট' বলে মজা করেছেন নেটপাড়ার সদস্যরা। উল্লেখ্য, হানি সিং এবং বাদশা একটা সময় ‘মাফিয়া মুন্ডির’ নামক 'হিপহপ' গ্রুপের সদস্য ছিলেন। পরবর্তীতে গান সংক্রান্ত বিষয়ে তাঁদের মধ্যে মতোবিরোধও হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement