shono
Advertisement
Hrithik Roshan

এবার হলিউডে হৃতিক, অস্কারজয়ী সংস্থার সঙ্গে চুক্তি! কোন ভূমিকায় ধরা দেবেন?

'গ্রিক গড' হৃতিক রোশন নাকি এবার বলিউডের গণ্ডি পেরিয়ে পশ্চিমী বিনোদুনিয়ায় পদার্পণ করতে চলেছেন। হলিউড সিনেমায় কেমন অবতারে ধরা দেবেন 'গ্রিক গড'? এহেন কৌতূহল অস্বাভাবিক নয়!
Published By: Sandipta BhanjaPosted: 07:38 PM Jun 12, 2026Updated: 07:38 PM Jun 12, 2026

বলিউডে 'বিগ ফ্রাইডে' চমক! মায়ানগরীর সেলেব পাড়ায় ফিসফাস, 'গ্রিক গড' হৃতিক রোশন নাকি এবার বলিউডের গণ্ডি পেরিয়ে পশ্চিমী বিনোদুনিয়ায় পদার্পণ করতে চলেছেন। এযাবৎকাল ইরফান খান, অনুপম খের থেকে ঐশ্বর্য রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, এমনকী আলিয়া ভাটও ফিল্মি কেরিয়ারের ভাগ্য নির্ধারণ করতে হলিউডে পা রেখেছেন। যদিও এই দৌড়ে 'খান সাম্রাজ্য' পিছিয়ে, তবে এবার বলিউড থেকে হলিউডে পদার্পণ করা সেলেব তালিকায় নবতম সংযোজন হতে চলেছেন হৃতিক রোশন।

Advertisement

হলিউডে হৃতিক রোশন, ছবি: সোশাল মিডিয়া।

সিনেমার কনটেন্ট নির্বাচনের ক্ষেত্রে বরাবরই সচেতন হৃতিক। বক্স অফিসের ইঁদুর দৌঁড়ে তিনি যেমন নেই, তেমনই বছরে একাধিক সিনেমা উপহারের অভ্যেস থেকেও তিনি বহুদূরে। বছর দুয়েক আগেই শোনা গিয়েছিল যে, 'কৃশ ৪' ছবির সুবাদে পরিচালক হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন হৃতিক। এবার খবর, হলিউডের খ্যাতনামা প্রযোজনা সংস্থার সঙ্গে নাকি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রাথমিক পর্যায়ে কথাবার্তা সাড়া। এবার শুধু সইসাবুতের পালা। হলিউড সিনেমায় কেমন অবতারে ধরা দেবেন 'গ্রিক গড'? এহেন কৌতূহল অস্বাভাবিক নয়! বলিউড মাধ্যম সূত্রে খবর, 'অ্যানোনিমাস কন্টেন্ট' নামে হলিউডের এক শীর্ষস্থানীয় ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হৃতিক রোশন। যে সংস্থার ব্যানারে তৈরি হয়েছে অস্কারজয়ী সিনেমাও। আর সেই সূত্রেই বিশ্বমানের কোনও প্রজেক্টে হৃতিকের অভিনয় করার জল্পনার সূত্রপাত। কানাঘুষো, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির 'গ্রিক গড'কে আসন্ন হলিউড প্রডেক্টে অ্যাকশন অবতারে দেখা যাবে। যদিও অভিনেতার টিমের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে এসব খবর কি আর চাপা থাকে?

কেরিয়ারের গোড়া থেকেই অভিনয়ের জন্য তিনি যত না বেশি চর্চায়, তার থেকেও বেশি চর্চিত তাঁর গ্রিক ভাস্কর্যের মতো চেহারার গড়নের জন্য। প্রতিবার, প্রতিটা সিনেমার জন্য নিজেকে ভেঙে-গড়ে দর্শক-অনুরাগীদের সারপ্রাইজ দেন। আড়াই দশকের কেরিয়ারে 'ওয়ার', 'সুপার ৩০', 'গুজারিশ', 'কোয়ি... মিল গয়া', 'কৃষ', 'যোধা আকবর' থেকে 'জিন্দেগি না মিলেগি দোবারা'র মতো একাধিক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করেছেন হৃতিক।

বলিউডের 'গ্রিক গড' কি আর তাঁকে সাধে বলা হয়? একবার ‘শার্টলেস’ হলেই মূর্চ্ছা যান কাশ্মীর টু কন্যাকুমারীর সুন্দরীরা। বিদেশের মাটিতেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়! কেরিয়ারের গোড়া থেকেই অভিনয়ের জন্য তিনি যত না বেশি চর্চায়, তার থেকেও বেশি চর্চিত তাঁর গ্রিক ভাস্কর্যের মতো চেহারার গড়নের জন্য। প্রতিবার, প্রতিটা সিনেমার জন্য নিজেকে ভেঙে-গড়ে দর্শক-অনুরাগীদের সারপ্রাইজ দেন। আড়াই দশকের কেরিয়ারে 'ওয়ার', 'সুপার ৩০', 'গুজারিশ', 'কোয়ি... মিল গয়া', 'কৃষ', 'যোধা আকবর' থেকে 'জিন্দেগি না মিলেগি দোবারা'র মতো একাধিক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করেছেন হৃতিক। তেমনই কেরিয়ারের গোড়া থেকেই চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। এবার হলিউডে কেমন চমক দেন? নজর থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement