ভারতে নিষিদ্ধ হল পাঁচটি ওটিটি অ্যাপ। অশ্লীল কনটেন্ট দেখানোর দায়ে সংশ্লিস্ট অ্যাপগুলিকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র সরকার। মঙ্গলবার, ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইন অনুসারে অ্যাপগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জনমানসে যাতে এর কোনও প্রভাব না পরে সেই কথা মাথায় রেখেই এহেন পদক্ষেপ।
এই মাধ্যমগুলিতে যে ধরণের কনটেন্ট দেখানো হত এতদিন তা রীতিমতো দেশের অশ্লীলতা বিরোধী আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রমরমিয়ে চলছিল। এই তালিকায় রয়েছে 'মুডএক্স ভিআইপি', 'কোয়েল প্লে প্রো', 'ডিজি মুভিপ্লেক্স' 'ফিল' ও 'জুগনু'র মতো ওটিটি মাধ্যম। শুধু তাই নয়, ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকেও এই বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে, যাতে গ্রাহকরা এই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতে না পারেন। তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারায় এই পদক্ষেপ করেছে কেন্দ্র।
এই মাধ্যমগুলিতে যে ধরণের কনটেন্ট দেখানো হত এতদিন তা রীতিমতো দেশের অশ্লীলতা বিরোধী আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রমরমিয়ে চলছিল। এই তালিকায় রয়েছে 'মুডএক্স ভিআইপি', 'কোয়েল প্লে প্রো', 'ডিজি মুভিপ্লেক্স' 'ফিল' ও 'জুগনু'র মতো ওটিটি মাধ্যম।
তবে এই প্রথম নয়, এর আগে গত ডিসেম্বরে ১৪টি অ্যাপকে ভারতে নিষিদ্ধ করেছিল কেন্দ্র। শুধু তাই নয়, ভারতীয়দের তথ্য সুরক্ষিত রাখতে বেশ কিছু অ্যাপকেও সরকারের তরফে ব্লকও করা হয়েছে বলে খবর। সেই সময়ও ২০২১ সালে আইন প্রণয়ন করে ভারতে পর্নোগ্রাফি প্রদর্শনের ক্ষেত্রে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল। যা না মেনেই কিছু অ্যাপ আপত্তিকর কনটেন্ট দেখাচ্ছিল বলে অভিযোগ। সেই কারণেই ২০২১ সালের তথ্য প্রযুক্তি আইনের ভিত্তিতে ১৮ টি ওটিটি প্ল্য়াটফর্মকে ব্যান করেছে কেন্দ্র। এখানেই শেষ নয়, অ্যাপগুলোর মালিকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
