পরিবর্তন না প্রত্যাবর্তন? গোটা দেশের 'পাখির চোখ' বর্তমানে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রেজাল্টের দিকে। 'বাংলার মসনদ' দখলে তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এমন টানটান উত্তেজনার আবহেই চুপিসারে সাতপাকে বাঁধা পড়লেন 'বাঁকুড়া মিমস' খ্যাত উন্মেষ গঙ্গোপাধ্যায়।
রবিবার রাতে নেটভুবনে আচমকাই ভাইরাল হয়ে যায় 'ঘোতনে'র আইবুড়ো ভাত খাওয়ার ছবি। সেখান থেকেই উন্মেষ গঙ্গোপাধ্যায়ের বিয়ের জল্পনার সূত্রপাত। যদিও বিয়ের খবর কাকপক্ষীতেও টের পেতে দেননি ইনফ্লুয়েন্সার, তবুও এসব খবর কি আর ধামাচাপা থাকে? খবর, রবিবার রাতে ভালোবাসার মানুষের সঙ্গে ছাঁতনাচলায় মালাবদল করেছেন উন্মেষ গঙ্গোপাধ্যায় (Unmesh Ganguly)। কিন্তু পাত্রী কে? কৌতূহল অস্বাভাবিক নয়। জানা গেল, তিনি মধুবন্তী বন্দ্যোপাধ্যায়। মধুবন্তী পেশায় নাট্যকর্মী তথা অভিনেত্রী। একাধিকবার উন্মেষের ভিডিও-রিলসে তাঁকে দেখা গিয়েছে। এবার সেই বন্ধু, সহকর্মীর সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন উন্মেষ। ইতিমধ্যেই ইনফ্লুয়েন্সারের বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি প্রকাশ্যে এসেছে।
ছাঁতনাতলায় উন্মেষ গঙ্গোপাধ্যায়। ছবি- সংগৃহীত
বঙ্গভোটের রেজাল্টের আবহে আচমকাই উন্মেষের বিয়ের খবরে তাজ্জব অনুরাগীরাও। কারণ ব্যাঙ্গাত্মক রাজনৈতিক পোস্ট নিয়ে যাঁরা উন্মেষকে ফলো করেন, গত কয়েক দিনে ইনফ্লুয়েন্সারের প্রোফাইলে আগাম কোনও আভাসও পাননি তাঁরা! সেকারণেই অনেকে মজাচ্ছলে বলছেন, 'ভোটের রেজাল্ট নিয়ে টেনশন না করে উন্মেষদা তো জীবনের রেজাল্টই বের করে ফেললেন!'
বঙ্গভোটের রেজাল্টের আবহে আচমকাই উন্মেষের বিয়ের খবরে তাজ্জব অনুরাগীরাও। কারণ ব্যাঙ্গাত্মক রাজনৈতিক পোস্ট নিয়ে যাঁরা উন্মেষকে ফলো করেন, গত কয়েক দিনে ইনফ্লুয়েন্সারের প্রোফাইলে আগাম কোনও আভাসও পাননি তাঁরা! সেকারণেই অনেকে মজাচ্ছলে বলছেন, 'ভোটের রেজাল্ট নিয়ে টেনশন না করে উন্মেষদা তো জীবনের রেজাল্টই বের করে ফেললেন!' পাশাপাশি নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। তাঁদের কথায়, চলতিবারে ভোটের রেজাল্ট যাই হোক না কেন, উন্মেষ যে জীবনের রেজাল্টে 'ফুলমার্কস' নিয়ে পাশ করেছেন, তা বলাই বাহুল্য। সবমিলিয়ে বঙ্গভোটের রেজাল্ট নিয়ে টানটান উত্তেজনার মাঝেই উন্মেষের বিয়ে নিয়ে সরগরম নেটভুবন।
