shono
Advertisement
Sudesh Kumar Passes Away

বলিউডে ফের নক্ষত্রপতন, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সুদেশ কুমার

গত ১৯৩১ সালের ১৭ মার্চ জন্ম অভিনেতার। এলফিনস্টোন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। বাবা চাইতেন চিকিৎসক হবেন। তবে বিনোদুনিয়া যেন চুম্বকের মতো আকর্ষণ করত তাঁকে। পৃথ্বীরাজ কাপুরের থিয়েটারের দলে কাজ করতে শুরু করেন। 'সারাঙ্গা' ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সুদেশ কুমারকে।
Published By: Sayani SenPosted: 07:50 PM May 03, 2026Updated: 08:49 PM May 03, 2026

বলিউডে ফের নক্ষত্রপতন। প্রয়াত 'সারাঙ্গা' খ্যাত বর্ষীয়ান অভিনেতা সুদেশ কুমার (Sudesh Kumar Passes Away)। পরিবার সূত্রে খবর, ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর। গত ১ মে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রাণ হারান অভিনেতা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বি-টাউন।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত ২০ এপ্রিল থেকে শরীরের অবস্থা মোটেও ভালো ছিল না অভিনেতার। তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩০ এপ্রিল পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসা হয় তাঁর। গত সপ্তাহে বাড়ি নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। বাড়িতেও আইসিইউয়ের মতো ব্যবস্থাপনা করেই রাখা হয়েছিল। তবে ১ মে অসুস্থতা আরও বাড়ে। তাঁকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতার।

গত ১৯৩১ সালের ১৭ মার্চ জন্ম অভিনেতার। এলফিনস্টোন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। বাবা চাইতেন চিকিৎসক হবেন। তবে বিনোদুনিয়া যেন চুম্বকের মতো আকর্ষণ করত তাঁকে। পৃথ্বীরাজ কাপুরের থিয়েটারের দলে কাজ করতে শুরু করেন। 'সারাঙ্গা' ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সুদেশ কুমারকে। একের পর এক ছবিতে সাফল্য পান তিনি। এহেন বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ বি-টাউন। ৪ মে, সোমবার বিকেল চারটেয় তাঁর শেষকৃত্য হবে বলেই জানিয়েছেন তাঁর স্ত্রী ও মেয়ে মিশিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement