shono
Advertisement
Aamir Khan

'মহাভারত'-এর পরই বলিউডকে বিদায় জানাবেন আমির!

তাহলে কি এটাই শেষ ছবি হতে চলেছে আমিরের?
Published By: Arani BhattacharyaPosted: 05:41 PM Jun 01, 2025Updated: 05:41 PM Jun 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি 'মিস্টার পারফেকশনিস্ট'। আমির খানের নতুন কাজের জন্য মুখিয়ে থাকেন তাঁর অনুরাগীরা। বলিউডের অন্যতম মহাতারকার আসন্ন ছবি 'সিতারে জমিন পর'-এর টিজার-ট্রেলার ঘিরে সমালোচনার পরও কিন্তু দর্শক মুখিয়ে রয়েছেন। আর এসবের মাঝেই আমির জানিয়ে দিয়েছেন 'সিতারে জমিন পর' ছবির পরে নাকি আরও এক ছবির কথা ভাবছেন তিনি। সেই ছবি তাঁর বহুদিনের স্বপ্নের সিনেমা। আমির বানাবেন 'মহাভারত'। সেই ছবির কাজও নাকি শিগগিরি শুরু হবে। কিন্তু তার চেয়েও বড় চমক তৈরি হয়েছে অন্য এক গুঞ্জন নিয়ে। এটাই নাকি হতে চলেছে আমিরের শেষ ছবি?

Advertisement

শোনা যাচ্ছে, এমনই আভাস দিয়েছেন খোদ আমির। এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, "এই ছবির প্রতিটি স্তরে রয়েছে এমন এক আবেগ, যা দর্শকদের ভালো লাগবে। দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো সমস্ত উপাদানই থাকবে 'মহাভারত' ছবিতে। এই ছবিটা এমনই যে এটা করে ফেললে জীবনে আর কোনও আক্ষেপ থাকবে না। আর তারপর হয়তো আমার আর কিছু করারও থাকবে না।" আর এই মন্তব্য থেকেই শুরু হয়েছে গুঞ্জন। ষাট বছরের অভিনেতা তাহলে 'লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন'-এর জগৎকে পাকাপাকি বিদায় জানাবেন?

স্বাভাবিক ভাবেই এমন গুঞ্জনে মনখারাপ আমিরের অনুরাগীদের। আর তা হবে নাই বা কেন? প্রতি বছর একটা করে ছবি দর্শককে উপহার দেন আমির। তাঁর ছবি মুক্তির আশায় বসে থাকেন তাঁর অনুরাগীরাও। সেই অপেক্ষাই যদি না থাকে তাহলে কী হবে? যদিও এই বিষয়ে সেভাবে কিছু খোলসা করেননি আমির। তিনি অবশ্য এই মুহূর্তে ব্যস্ত তাঁর নতুন ছবি 'সিতারে জমিন পর' নিয়ে। এখন দেখার, আগামিদিনে সুপারস্টার তাঁর ভবিষ্যৎ নিয়ে নতুন করে কিছু বলেন কিনা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'সিতারে জমিন পর' ছবির পরে নাকি আরও এক ছবির কথা ভাবছেন তিনি। তাঁর বহুদিনের স্বপ্নের সিনেমা 'মহাভারত'।
  • সেই ছবিরই নাকি কাজ শুরু করার পরিকল্পনা করছেন এমনটাই শোনা যাচ্ছে।
  • গুঞ্জন, এই ছবিই নাকি তাঁর জীবনের শেষ ছবি হতে পারে।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার