shono
Advertisement
Yash

নগ্ন হওয়ায় কর্নাটক থেকে ঘাড় ধাক্কার হুমকি! 'কন্নড় নয় কান্নাড়া', মাতৃভাষা শুধরে ড্যামেজ কন্ট্রোল যশের

নায়িকাদের সঙ্গে পর্দায় নগ্ন, কর্নাটক তো বটেই, আগুন জ্বলছে যশের সংসারেও! স্ত্রী'র ভয়ে কী সাফাই 'টক্সিক' তারকার?
Published By: Sandipta BhanjaPosted: 04:09 PM Aug 18, 2026Updated: 04:14 PM Aug 18, 2026

'কেজিএফ' স্টার যশের আসন্ন সিনেমা নিয়ে বিতর্কের অন্ত নেই। ছাব্বিশ সালের গোড়াতেই পয়লা ঝলকে নগ্নতা দেখিয়ে 'খাল কেটে' বিতর্ককে ডেকে এনেছিলেন দক্ষিণী সুপারস্টার। এবার বছর দ্বিতীয়ার্ধে গড়ালেও 'টক্সিক' নিয়ে নেতিবাচক চর্চা, সমালোচনার অন্ত নেই। যার জেরে কাঠগড়ায় যশ (Yash)। ক্যামেরার সামনে নগ্ন হওয়ায় অভিনেতাকে ঘিরে এইমুহূর্তে কর্নাটকে নিন্দার ঝড়। এমনকী 'টক্সিক' যশকে ঘাড় ধাক্কা দিয়ে কর্নাটক থেকে বিতাড়িত করার হুমকিও আসে। স্বভূমে এহেন রোষানলে পড়ার মাঝেই মাতৃভাষার উচ্চারণ শুধরে ড্যামেজ কন্ট্রোল দক্ষিণী সুপারস্টারের।

Advertisement

মূল সাক্ষাৎকার থেকে বাদ পড়া এই অংশটি শোয়ের নির্মাতারা সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আনতেই বিতর্কের আবহে 'পোয়া বারো' দক্ষিণী সুপারস্টারের। কীরকম?

আগামী ২৬ তারিখ রিলিজ করছে 'টক্সিক'। হাইভোল্টেজ সংলাপ, রগরগে সব যৌনগন্ধী দৃশ্যে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। তবে কটাক্ষ, সমালোচনার ঝড়েই পুরোদস্তুর সিনেমার প্রচারে ব্যস্ত যশ। এমনকী ধরে ধরে সব অভিযোগের জবাবও ছুড়ছেন। সম্প্রতি 'টক্সিক'-এর প্রচারের জন্য জনপ্রিয় টক শো 'আপ কি আদালত'-এ হাজির হয়েছিলেন যশ। সেখানেই সঞ্চালক রজত শর্মার কন্নড় উচ্চারণ বিভ্রাট শুধরে দেন অভিনেতা। কথোপকথনের সময়ে রজতের উদ্দেশে যশ বলেন, "স্যর, আমার একটা অনুরোধ আছে। এটাকে আসলে 'কন্নড়' বলা হয় না। সকলকে বলছি- 'কান্নাড়া' বলুন। দয়া করে এর নেপথ্যে আমাদের আবেগটা বুঝুন।" মূল সাক্ষাৎকার থেকে বাদ পড়া এই অংশটি শোয়ের নির্মাতারা সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আনতেই বিতর্কের আবহে 'পোয়া বারো' দক্ষিণী সুপারস্টারের। কীরকম?

যশের যৌনগন্ধী 'টক্সিক' প্রোমোয় বিতর্কের ঝড়

বিনোদুনিয়ায় ফিসফাস, নায়িকাদের সঙ্গে পর্দায় নগ্ন হওয়ায় যশের সংসারেও নাকি আগুন জ্বলছে! স্ত্রী রাধিকার কী প্রতিক্রিয়া এসব দেখে?

মাতৃভাষার প্রতি যশের এহেন টান অনুভব করে কর্নাটকের বাসিন্দারা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন যশকে। অনুরাগীদের একাংশ আবার মনে করিয়ে দিয়েছেন, যে অভিনেতাকে দু'দিন আগে পর্যন্ত কর্নাটক থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন, সেই তিনিই মাতৃভাষার উচ্চারণ শেখাচ্ছেন বাকিদের। কেউ কেউ আবার 'টক্সিক'-এর নগ্নতা ভুলে যশকে 'কর্নাটকের গর্ব' বলেও সম্বোধন করলেন। এদিকে বিনোদুনিয়ায় ফিসফাস, নায়িকাদের সঙ্গে পর্দায় নগ্ন হওয়ায় যশের সংসারেও নাকি আগুন জ্বলছে! স্ত্রী রাধিকার কী প্রতিক্রিয়া এসব দেখে?

যশ বলেন, "আমি মিথ্যা বলতে চাই না, যে কারওর সঙ্গীই এতে অস্বস্তি পরতে পারে। তবে দিনশেষে আমাদের বুঝতে হবে যে এটা একটা কাজ ছাড়া আর কিছুই না। অবশ্যই, রাধিকা এই দৃশ্যগুলো নিয়ে খুব একটা খুশি নয়। কিন্তু তার মানে এই নয় যে ও রাগ করেছে। কারণ ও আমার ওপর ভরসা রাখে। তাছাড়া রাধিকা নিজেও অভিনেত্রী, তাই ও বোঝে যে এটা আমার কাজ। পর্দায় আমি যখন পারফর্ম করি, তখন আমি শুধু একজন অভিনেতা, ওঁর স্বামী নই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement