shono
Advertisement
Jackie Shroff

নতুন মোড়কে পুরনো স্বাদ! 'খলনায়ক রিটার্নস'-এ ফিরছে রাম-বল্লু জুটির ম্যাজিক

তিন দশক পেরিয়ে ফের বড় পর্দায় ফিরছে নয়র দশকের নস্ট্যালজিয়া। 'খলনায়ক রিটার্নস'-এ রামের ভূমিকায় নিজের অবস্থান স্পষ্ট করলেন জ্যাকি শ্রফ।
Published By: Kasturi KunduPosted: 12:07 PM May 31, 2026Updated: 12:10 PM May 31, 2026

দীর্ঘ তিন দশক পর বড় পর্দায় ফিরছে নয়ের দশকের নস্ট্যালজিয়া। আরও একবার রাম-বল্লু জুটির ম্যাজিকে মন মজবে সিনেপ্রেমীর। হ্যাঁ, ব্লকবাস্টার মুভি 'খলনায়ক'-এর সিক্যুয়েলের কথাই বলছি। গত ২৪ এপ্রিল সিনেমার ঝলক শেয়ার করে দ্বিতীয় ভাগের জল্পনা উসকে দিয়ে সঞ্জয় দত্ত লিখেছিলেন, 'কিছু কাহিনি শেষ হয় না। নতুন করে শুরু হচ্ছে। খলনায়ক রিটার্নস।' সিনেমার সম্পূর্ণ স্টার কাস্ট, গল্প সম্পর্কে এখনও বিশদে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে জ্যাকি শ্রফের প্রত্যাবর্তনের খবর দর্শকের উত্তেজনাকে উসকে দিয়েছে তা বললে অত্যুক্তি হবে না।

Advertisement

সঞ্জু-জ্যাকির সঙ্গে মাধুরী ম্যাজিক থাকছে কিনা তা জানতে অত্যুৎসাহী হিন্দি ছবির দর্শক। 'খলনায়ক'-এর সিক্যুয়েল তথা 'খলনায়ক রিটার্নস'-এ জ্যাকি শ্রফ নিজের উপস্থিতির কথা স্পষ্ট করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকি শ্রফ ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,"দারুণ ব্যাপার! আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।" ইন্সপেক্টর রামের চরিত্রের কথা মনে করিয়ে মজা করে যোগ করেন, "একশো শতাংশ নিশ্চিত যে কমিশনার তো থাকবেই, তাই না?"

ফিরছে রাম-বল্লু জুটির ম্যাজিক

নতুন মোড়কে পুরনো জুটির প্রত্যাবর্তনে 'ক্যাপ্টেন অফ দ্য শিপ'-এর ভূমিকায় পরিচালক সুভাষ ঘাই। অভিনেতা জানান, ইতিমধ্যেই ছবি নিয়ে পরিচালক ও সঞ্জয় দত্তের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন। বলিউডের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বর্তমান প্রজন্মের দর্শকদের ভাবনাকে গুরুত্ব দিয়েই ‘খলনায়ক রিটার্নস’-এর চিত্রনাট্য তৈরি করা হচ্ছে।

আসছে 'খলনায়ক রিটার্নস'

গল্পের খাতিরে রাম আর বল্লুর বয়স বাড়লেও পুরনো শত্রুতা ও বন্ধুত্বের সেই টানটান উত্তেজনা বজায় থাকবে। পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও দ্বৈত ভূমিকায় সুভাষ ঘাই! ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। 'খলনায়ক' অবতারে আজও দর্শকমনে কাঁপন ধরান সঞ্জুবাবা! সেই চেনা হাসি, কাঁধ পর্যন্ত লম্বা চুল আর রাফ অ্যান্ড টাফ অ্যাটিটিউড, 'খলনায়ক: রিটার্নস'-এর পোস্টারেই উন্মাদনার পারদ চড়িয়েছেন সঞ্জয় দত্ত। সুভাষ ঘাইJackie Shroff সৃষ্ট 'বল্লু' বলিউডের অন্যতম কাল্ট ক্লাসিক চরিত্র সে কথা বলার অবকাশই রাখে না। রুপোলি পর্দায় আরও একবার রাম-বল্লুর যুগলবন্দি কবে দেখা যাবে তা জানতে উদগ্রীব দর্শক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement