সালটা ১৯৯৮। সেসময়ে রাজস্থানের কোঙ্কানি গ্রামে 'হাম সাথ সাথ হ্যায়' সিনেমার শুটিং করতে গিয়ে বিতর্কে জড়ান সলমন খান। বলিউড সুপারস্টারের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। দু'দশক আগের সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সংশ্লিষ্ট মামলায় ২০১৮ সালে দোষী সাব্যস্ত হওয়ায় দু' রাত জেলেও থাকতে হয় বলিউড সুপারস্টারকে। তবে সেসময়ে জামিনে ছাড়া পেলেও আজও কৃষ্ণসার হরিণ হত্যা মামলার মীমাংসা হয়নি। এবার সলমন খানের জীবনের এহেন 'অভিশপ্ত অধ্যায়'ই বলিউডে পর্দায় ফুটে উঠতে চলেছে।
"১৯৯৮ সালে যোধপুরের কোঙ্কানি গ্রামে কৃষ্ণসার হরিণ শিকারের যে অভিযোগ উঠেছিল সলমনের বিরুদ্ধে, সেই মামলা এবং বিষ্ণোই গোষ্ঠীর সঙ্গে সলমনের রেষারেষির ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হবে ছবিতে।"
দু'দশক আগে শুটিং করতে গিয়ে কীভাবে কৃষ্ণসার হরিণ হত্যায় জড়িয়ে পড়েন ভাইজান? কীভাবেই বা কুখ্যাত গ্যাংস্টার বিষ্ণোইদের টার্গেটে পড়েন? সেসব কাহিনি নিয়েই এবার বলিউডে তৈরি হচ্ছে নতুন ছবি। সিনেমার নাম 'কালা হিরাণ'। জানা গেল, ইতিমধ্যেই উত্তর প্রদেশের সম্বল ও মোরাদাবাদ-সহ বেশ কয়েকটি শহরে শুটিং হয়েছে। সম্প্রতি সিনেমার পোস্টারও প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। যেখানে সলমনের ভূমিকায় মুখ্যচরিত্র বন্দুকধারী অবতারে ধরা দিয়েছেন। প্রযোজক অমিত জানি জানালেন, "১৯৯৮ সালে যোধপুরের কোঙ্কানি গ্রামে কৃষ্ণসার হরিণ শিকারের যে অভিযোগ উঠেছিল সলমনের বিরুদ্ধে, সেই মামলা এবং বিষ্ণোই গোষ্ঠীর সঙ্গে সলমনের রেষারেষির ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হবে ছবিতে।" শুধু তাই নয়।
সলমন খান
যদিও সলমনের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা এখনও আদালতে বিচারাধীন, সেই প্রেক্ষিতে এই সিনেমাকে ভবিষ্যতে কোনও আইনি জটিলতায় পড়তে হয় কিনা? নজর থাকবে সেদিকে। এখনও পর্যন্ত সলমনের পরিবারের তরফেও এই ছবি নিয়ে কোনওরকম আপত্তি ওঠেনি।
প্রযোজকের সংযোজন, "সইফ আলি খান, তাব্বু, সোনালি বেন্দ্রে, সতীশ শাহ-সহ বলিউডের যেসব অভিনেতা-অভিনেত্রীরা সেসময় যোধপুরে সলমনের সঙ্গে শুটিংয়ে ছিলেন, সেখানে কীভাবে শিকারের ঘটনা ঘটেছিল, এরপর দোষী সাব্যস্ত হওয়া সলমনের গ্রেপ্তারি থেকে তাঁর দু'রাত জেলে থাকা- সমূহ ঘটনাবলী নিয়েই চিত্রনাট্য সাজানো হয়েছে। সিনেমার পোস্টার নিয়ে ইতিমধ্যেই দর্শকমনে কৌতূহল চাগাড় দিয়েছে।" পাশাপাশি তিনি এও জানালেন যে, আগামী ২০জুন 'কালা হিরাণ' ছবিটির পয়লা ঝলক এবং টিজার প্রকাশ্যে আসবে। তবে সলমন খানের ভূমিকায় কে? পোস্টার প্রকাশ্য আনলেও অভিনেতার সঙ্গে পরিচয় করাননি নির্মাতারা। যদিও সলমনের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা এখনও আদালতে বিচারাধীন, সেই প্রেক্ষিতে এই সিনেমাকে ভবিষ্যতে কোনও আইনি জটিলতায় পড়তে হয় কিনা? নজর থাকবে সেদিকে। এখনও পর্যন্ত সলমনের পরিবারের তরফেও এই ছবি নিয়ে কোনওরকম আপত্তি ওঠেনি।
