shono
Advertisement
Jaya Bachchan

ঐশ্বর্যকে নিয়ে বচ্চন পরিবারে অশান্তি! শান্তির খোঁজে কাশী বিশ্বনাথে ছুটলেন জয়া, অভিষেক, শ্বেতা?

গত বছরের দিওয়ালি থেকেই বচ্চন পরিবারে অশান্তির খবর শোনা যাচ্ছে।
Published By: Akash MisraPosted: 10:16 AM Jul 12, 2024Updated: 10:16 AM Jul 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ছেলে অভিষেক ও মেয়ে শ্বেতাকে নিয়ে কাশী বিশ্বনাথ দর্শনে গিয়েছিলেন জয়া বচ্চন। রীতিমতো উপোস করে বিশ্বনাথকে পুজো দিয়েছেন তাঁরা। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। নেটিজেনরা বলছেন, সংসারে অশান্তিতে ইতি টানতেই বিশ্বনাথের কাছে ছুটে গিয়েছেন জয়া।

Advertisement

গত বছরের দিওয়ালি থেকেই বচ্চন পরিবারে অশান্তির খবর শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে আবার খবর, নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন বিগ বি। শোনা যায়, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি বউমা ঐশ্বর্যর একেবারেই বনিবনা নেই। মেয়েকে নিয়ে নাকি বাপেরবাড়িতে গিয়ে উঠেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

যদিও এমন রটনা নিয়ে এখনও পর্যন্ত বচ্চন পরিবারের কেউ মুখ খোলেননি। আবার শ্বেতা নন্দা-সহ গোটা বচ্চন পরিবারকেই অগস্ত্য-সুহানার ‘দ্য আর্চিস’ সিনেমার স্ক্রিনিংয়ে দেখা গিয়েছে। আবার অমিতাভকে প্রো-কবাডি লিগে অভিষেক, ঐশ্বর্য, আরাধ্যার পাশে দেখা গিয়েছে। কিন্তু সম্প্রতি আবার নাতনি নভ্যার পডকাস্টে গিয়ে জয়া বলেন, , “ছেলের থেকেও বেশি আমার মেয়ে আমার শক্তি। ও নারী বলেই এমনটা কিনা জানি না। কিন্তু ওই আমার বল।” এতেই আবার বচ্চন পরিবারে ভাঙনের জল্পনায় ঘৃতাহুতি পড়ে।

[আরও পড়ুন: ইউরোপে ভয়াবহ ডাকাতির খপ্পরে দিব্যাঙ্কা, টাকা-পাসপোর্ট সর্বস্ব খুইয়ে বিদেশে আটকে অভিনেত্রী]

প্রসঙ্গত, ঐশ্বর্য-অভিষেককে নিয়ে বচ্চন পরিবারে অশান্তি তুঙ্গে। প্রকাশ্যে এসব নিয়ে কিছু না বললেও, তাঁদের দাম্পত্য যে আর সুখের নয়, তা স্পষ্ট তাঁদের নানা আচরণেই। এই যেমন, কয়েকদিন আগে খবরে এসেছিল অভিষেক তাঁর বিয়ের আংটি খুলে ফেলেছেন। অন্যদিকে, এবার দেখা গেল শুধু অভিষেক নয়, ঐশ্বর্যর হাত থেকেও গায়েব বিয়ের আংটি। যে আংটিকে আগলে রাখতেন জুনিয়ার বচ্চন ঘরনি। সেই আংটিকেই ছুঁড়ে ফেলেছেন!

১৬ বছরের বিবাহিত সম্পর্কে ভাঙন নিয়ে কম জলঘোলা হচ্ছে না। সর্বত্র কান পাতলেই শোনা যাচ্ছে, ঐশ্বর্যর সঙ্গে তাঁর শাশুড়ি ও ননদের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকে। তার জেরেই দাম্পত্য সম্পর্ক উষ্ণতা হারিয়েছে। শোনা যায়, শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠেছিলেন ঐশ্বর্য।

[আরও পড়ুন: ব্লকবাস্টার পারফরম্যান্স দিয়েও ‘কল্কি’ সিক্যুয়েল থেকে ছাঁটাই দীপিকা! মনখারাপ করা খবর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নেটিজেনরা বলছেন, সংসারে অশান্তিতে ইতি টানতেই বিশ্বনাথের কাছে ছুটে গিয়েছেন জয়া।
  • যদিও এমন রটনা নিয়ে এখনও পর্যন্ত বচ্চন পরিবারের কেউ মুখ খোলেননি।
Advertisement