shono
Advertisement

Breaking News

‘টাপাটিনি’গানে নাচতে হবে! জিৎকে চ্যালেঞ্জ মনামীর, তারপর…

কোথায় ঘটল এমন কাণ্ড?
Posted: 04:36 PM May 04, 2022Updated: 06:05 PM May 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারবেন ‘টাপাটিনি’ নাচতে? সোশ্যাল মিডিয়ায় এই চ্যালেঞ্জ নিতে অনেকেই নেমে পড়েছেন। কেউ পারছেন, কেউ অন্তত চেষ্টা করছেন। টলিউডের পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি ‘বেলাশুরু’র ‘টাপাটিনি’ (Tapatini Song) গান ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। সেলেব থেকে সাধারণ সবাই মেতেছেন ‘টাপাটিনি’র ছন্দে। তবে এবার এই নাচের চ্যালেঞ্জ নিলেন টলিউডের হ্যান্ডসাম নায়ক জিৎ (Jeet)। আর জিৎকে চ্যালেঞ্জ জানালেন অভিনেত্রী মনামী ঘোষ! হ্যাঁ, জিতের নতুন রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চেই টাপাটিনির তালে নেচে উঠলেন জিৎ ও মনামী। সঙ্গে ছিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীও। ১৫ মে টিভির পর্দায় দেখা যাবে এই নাচ।

Advertisement

এতদিন বলিউড ছবির সঙ্গে বক্স অফিসের লড়াইয়ে মাততে হত টলিউড ছবিকে। এখন দক্ষিণী ছবির দাপটে সে লড়াই আরও কঠিন। বেশ কয়েকদিন ধরেই বাংলা সিনেমার পাশে থাকতে হবে এই নিয়ে বিস্তর আলোচনা সোশ্যাল মিডিয়ায়। কেউ থাকছেন এর পক্ষে, কেউ থাকছেন এর বিপক্ষে।

 

[আরও পড়ুন: স্বামীর মৃত্যুর ১ বছরের মধ্যেই সুইমিং পুলে পুরুষ বন্ধুর সঙ্গে জলকেলি, সমালোচিত মন্দিরা ]

তবে ইদানিং দেখা যাচ্ছে, সব রেষারেষি ভুলে টলিউডের সেলিব্রিটিরা একে অপরের ছবির প্রচারে অংশ নিচ্ছেন। ঠিক যেমনটি ‘কিশমিশ’ ছবিতে নানা দৃশ্যে দেখা গিয়েছে ঋতুপর্ণা, অঙ্কুশদের। অন্যদিকে, মিমি চক্রবর্তী তাঁর আগামী ছবি ‘মিনি’র প্রোমোশন করতে গিয়ে আসন্ন সব ছবির প্রোমোশনও করে ফেলেছেন। এবার সেই দলেই যেন নাম লেখালেন জিৎ (Jeet)।

‘বেলাশেষে’ এখনও সকলের মন ছুঁয়ে রয়েছে৷ সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তের বড়পর্দার সম্পর্ক, সংসার, প্রেম, বন্ধুতা, ভাঙনকে ভালবেসেছিলেন দর্শকরা। সৌমিত্র এবং স্বাতীলেখার দাম্পত্য কাহিনি ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি এই সিনেমা বাণিজ্যিক সাফল্য পেয়েছিল ভালই৷ ‘বেলাশেষে’ সিনেমায় দেখতে পাওয়া সকলেই মোটামুটি থাকবেন ‘বেলাশুরু’ সিনেমায়৷ এই সিনেমায় রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, ইন্দ্রাণী দত্ত, অপরাজিতা আঢ্য, শংকর চক্রবর্তী, মনামী ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়। আসলে চরিত্রগুলোকে মানুষ এতটাই ভালোবেসে ফেলেছিলেন বলেই তাদের ফের দর্শকের সামনে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতা। ছবি মুক্তি পাবে ২০ মে।

[আরও পড়ুন: স্বামীর মৃত্যুর ১ বছরের মধ্যেই সুইমিং পুলে পুরুষ বন্ধুর সঙ্গে জলকেলি, সমালোচিত মন্দিরা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement