shono
Advertisement

Breaking News

Jennifer Winget Wedding

প্রেমচর্চা উসকে প্রকাশ্যে বিয়ের দিনক্ষণ! কেমন সাজবেন করণের প্রাক্তন স্ত্রী জেনিফার?

জেনিফারের বিয়ের গুঞ্জনে সরব টেলিপাড়া। সিঙ্গেল টু মিঙ্গেল হওয়ার চর্চা উসকে কবে বিয়ে করছেন জেনিফার?
Published By: Kasturi KunduPosted: 01:05 PM Jul 15, 2026Updated: 03:17 PM Jul 15, 2026

বিবাহবিচ্ছেদের ১২ বছর পর বিয়ের পিঁড়িতে জেনিফার উইনগেট! এযাবৎকাল বিদেশি মুণ্ডার সঙ্গে টেলি অভিনেত্রীর বিয়ে নিয়ে চর্চা বেশ জোরাল হচ্ছিল। ইন্ডাস্ট্রির কানাঘুষো, নতুনভাবে জীবনটাকে সাজিয়ে নেওয়ার স্বপ্ন বুনছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। জেনিফারের বিয়ের গুঞ্জনে সরব টেলিপাড়া। সিঙ্গেল টু মিঙ্গেল হওয়ার চর্চা উসকে এবার প্রকাশ্যে বিয়ের দিনক্ষণ।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রাত পোহালেই জীবনের নতুন ইনিংস শুরু করবেন জেনিফার (Jennifer Winget)। চর্চিত প্রেমিক সিঙ্গাপুরের ব্যবসায়ী উইলিয়ামের সঙ্গে বৈবাহিকবন্নে আবদ্ধ হচ্ছেন অভিনেত্রী। বৃহস্পতিবার একেবারে ঘরোয়া পরিসরে ব্রিটেনে চার হাত এক হবে জেনিফার-উইলিয়ামের।

জানা যাচ্ছে, দুই পরিবারের সদস্য আর কাছের বন্ধুদের নিয়েই নতুন জীবনের পথচলা শুরু করবেন চর্চিত প্রেমিকযুগল। বিয়ের দিন জেনিফার সাদা রঙের ব্রাইডল গাউন পরবে বলেই সূত্রের খবর। তবে চব্বিশ ঘণ্টা আগেও প্রেমের জল্পনা জিইয়ে রাখলেন জেনিফার। গত জুনেই নাকি বাগদান সেরে ফেলেছেন। সেসময় শোনা গিয়েছিল আগামী সেপ্টেম্বর থেকে জানুয়ারি অর্থাৎ শীতের মরশুমেই খ্রীষ্টান রীতি মেনে চার হাত এক হবে তাঁদের।

করণকে ভুলে নতুন শুরু জেনিফার?

কিন্তু, লেটেস্ট রিপোর্ট মোতাবেক, প্রেমের ঝোড়ো ইনিংসের পর বর্ষাতেই শুভ পরিণয় সম্পন্ন হতে চলেছে। ৪১ বছর বয়সী জেনিফারের বিয়ের জল্পনা এখন বিনোদনের হট কেক। সাম্প্রতিক অতীতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন, ‘তাঁরা একে অপরের সঙ্গে সুখে আছেন। তাঁদের সম্পর্কের সুন্দর রসায়ন সত্যিই মন ছুঁয়ে যায়। ওঁরা যখন ঘুরতে গিয়েছিলেন তখন জেনিফারকে উইলিয়াম বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। তারপরই শুরু বিয়ের প্রস্তুতি।’

বিয়ের পিঁড়িতে জেনিফার?

ইন্ডাস্ট্রির ফিসফাঁস, বিয়ের খবর কাছের বন্ধুদের কাছে গতমাসেই পৌঁছে গিয়েছে। সেলেব দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া তাঁদের বিয়েতে আমন্ত্রিত থাকতে পারেন বলেও শোনা যাচ্ছে। গত এপ্রিলে ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি রিল ঘিরেই জেনিফারের বিয়ের জল্পনার সূত্রপাত।

একটি ওয়েডিং কোরিওগ্রাফি রিলে মিস্ট্রি ম্যানের সঙ্গে জমিয়ে নাচছিল একদল মহিলা। সেখানেই জেনিফার লিখেছিলেন, ‘একটা ইন্ট্রো লেসন চাই।’ ব্যাস, তারপরই সোশাল মিডিয়ায় অভিনেত্রীর বিয়ের গুঞ্জন আরও জোরাল হয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement