shono
Advertisement

‘হরমোনের ওষুধ খেতে হয়েছিল’, জয়ললিতার বায়োপিক নিয়ে বিস্ফোরক কঙ্গনা

আর কী বললেন অভিনেত্রী? The post ‘হরমোনের ওষুধ খেতে হয়েছিল’, জয়ললিতার বায়োপিক নিয়ে বিস্ফোরক কঙ্গনা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:09 PM Nov 26, 2019Updated: 08:30 PM Nov 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়ললিতার বায়োপিক ‘থ্যালাইভি’ নিয়ে নেটিজেরদের কটাক্ষের শিকার হতে হয়েছে কঙ্গনা রানাউতকে। কিন্তু কঙ্গনা নিজে চুপ ছিলেন। বিষয়টি নিয়ে একটিও কথা বলেননি তিনি। তবে এবার মুখ খুললেন কঙ্গনা। বললেন, এই চরিত্রের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে তাঁকে। এমনকী হরমোনের ইনজেকশনও নিতে হয়েছে।

Advertisement

অভিনেত্রী জানিয়েছে, নির্মাতারা চেয়েছিলেন তাঁকে যেন সম্পূর্ণ জয়ললিতার মতো লাগে। কিন্তু তিনি ছিপছিপে। তাঁর মুখও গোল নয়। জয়ললিতা যখন ফিল্ম দুনিয়ায় প্রবেশ করেছিলেন, তখন তিনি ভরতনাট্যম নাচতেন। ফলে তাঁর ফিগার ছিল অসাধারণ। তার সঙ্গে কঙ্গনার চেহারা অনেকটা মিলে গেলেও যখন জয়ললিতা রাজনীতিতে প্রবেশ করেন, তখন তাঁর সঙ্গে কঙ্গনার কোনও মিলই নেই। কিন্তু ছবির নির্মাতা বিজয় চেয়েছিলেন, কঙ্গনাকে ঠিক জয়ললিতার মতোই দেখতে লাগুক। আসলে প্রথমজীবনে অসাধারণ ফিগার থাকলেও রাজনীতিতে প্রবেশের পর জয়ললিতার সঙ্গে এদকটি দুর্ঘটনা ঘটে। তখন তাঁকে স্টেরয়েডও নিতে হয়েছিল। আর সেই কারণেই ওজন বেড়েছিল তাঁর। জয়ললিতার এই চেহারার সঙ্গে মিল ছিল না কঙ্গনার। তাই তাঁকে ৬ কিলোগ্রাম ওজন বাড়াতে হয়েছিল। প্রতিদিন প্রচুর খাবার খেতেন। এমনকী তাঁকে হরমোনের ওষুধও খেতে হয়েছিল।

[ আরও পড়ুন: বব বিশ্বাসের ভূমিকায় কেন অভিষেক বচ্চন? বিতর্কের ঝড় নেটদুনিয়ায় ]

রাজনীতিবিদদের নিয়ে সিনেমা করা এখন ভারতীয় চলচ্চিত্র নতুন ট্রেন্ড। শিবসেনা প্রধান বাল ঠাকরে আর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে সিনেমা এর আগে হয়ে গিয়েছে। হয়েছে তেলুগু সুপারস্টার থেকে দুঁদে রাজনীতিবিদ এনটি রামা রাওয়ের বায়োপিক এবং নরেন্দ্র মোদি, রাহুল গান্ধীর বায়োপিকও। সেই তালিকাতেই সংযোজন জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’।

‘থালাইভি’ পরিচালনা করেছেন এল বিজয়। ছবির চিত্রনাট্য লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। তিনি ‘বাহুবলী’ ও ‘মণিকর্ণিকা’ ছবির চিত্রনাট্য লিখেছেন। ছবিটি প্রযোজনা করছেন বিষ্ণু বর্ধন ইন্দুরি ও শৈলেশ আর সিং। ছবি প্রসঙ্গে কঙ্গনা ইয়ন্সঃসভ, “এই শতাব্দীতে জয়ললিতা একজন সফল মহিলা। প্রথমজীবনে তিনি ছিলেন সুপারস্টার। পরে তিনি রাজনীতির ময়দানে পা রাখেন। সেখানেও তিনি সফল। তাঁর চরিত্রে অভিনয় করতে পেরে তিনি খুশি। আগামী বছর মুক্তি পাবে কঙ্গনা অভিনীত ‘থালাইভি’।”

[ আরও পড়ুন: মাধুরীর এই গুণও রয়েছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ]

The post ‘হরমোনের ওষুধ খেতে হয়েছিল’, জয়ললিতার বায়োপিক নিয়ে বিস্ফোরক কঙ্গনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার