shono
Advertisement
Kangana Ranaut

সাবেক সাজের সঙ্গে গলায় মঙ্গলসূত্র! চুপিসারে বিয়ে সারলেন কঙ্গনা? ভাইরাল ভিডিও

পরনে সালোয়ার স্যুট, হাতে চুরি, কপালে টিপ, চোখে রোদচশমা আর গলায় মঙ্গলসূত্র। চুপিসারে বিয়ে সারলেন কঙ্গনা? জোর চর্চা নেটভুবনে।
Published By: Kasturi KunduPosted: 11:57 AM May 22, 2026Updated: 11:58 AM May 22, 2026

সম্প্রতি বিয়ের ছ’মাসের মধ্যে শ্বশুরবাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় প্রাক্তন ‘মিস পুণে’ তিশা শর্মার। গায়িকার খুন-অপহরণের ঘটনায় তোলপাড় পাঞ্জাব। প্রায় প্রতিদিন শিরোনামে ঠাঁই পায় নারীদের প্রতি অপরাধের খবর। এহেন পরিস্থিতির সঙ্গে মহিলারা কীভাবে মোকাবিলা করবেন সেই টিপস শেয়ার করেছেন অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউত। তিনি নিজে যেমন ডাকাবুকো, নারীদেরও তেমনভাবেই গড়ে তোলার বার্তা দিয়েছেন। কঙ্গনার মন্তব্য, "মহিলাদের আমি যে পরামর্শ দিচ্ছি সেটা কোনও সোশাল মিডিয়া ট্রেন্ড কিংবা ডেটিং অ্যাপ দেবে না। আমার একটাই কথা, নিজেদের পেশা বা কেরিয়ারকে অনেক বেশি গুরুত্ব দিন। আপনাদের জীবনের যে কোনও মানুষ গুরুত্বপূর্ণ হতেই পারে, তবে সেটা যেন পেশাকে ছাপিয়ে নিা যায়। পুরোপুরি স্বাবলম্বী হওয়ার পরই বিয়ের কথা ভাবুন।" নিজের ক্ষেত্রে সেই পন্থাই অবলম্বণ করলেন বলিউডের ক্যুইন কঙ্গনা রানাউত?

Advertisement

পরনে সালোয়ার স্যুট, হাতে চুরি, কপালে টিপ, চোখে রোদচশমা আর গলায় মঙ্গলসূত্র। চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী? জোর চর্চা নেটভুবনে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে কঙ্গনার বিয়ে নিয়ে জল্পনা শুরু। বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সকলের নজর কেড়েছে কঙ্গনার মঙ্গলসূত্র। নিরাপত্তারক্ষীদের সঙ্গে আবাসন থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েন অভিনেত্রী। পাপারাজ্জিরা উপস্থিত থাকলেও তাঁদের আবদার রাখেননি কঙ্গনা। কোনও পোজ না দিয়েই বেশ গম্ভীর মুখে গাড়িতে দিকে এগিয়ে যান।

কঙ্গনা রনাউত

ভিডিওটি ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া সোশাল মিডিয়ায়। কারও মতে, চুপিসারে বিয়ে সেরেছেন কঙ্গনা কেউ আবার বলছেন 'ক্যুইন ২'লুক ফাঁস। কঙ্গনার বৈবাহিকজীবনের মঙ্গল কামনা করে এক নেটিজেন লেখেন, 'যেই হোক সেই ভাগ্যবান মানুষটি, আশা করি কঙ্গনার দাম্পত্য জীবন সুখের হবে। ৪১ বছর বয়সে বিয়ে করাটা স্বাভাবিকই।' অপর এক নেটাগরিকের মন্তব্য, 'অবশেষে কঙ্গনা বিয়ে করলেন।' নেটপাড়ৃার এক সদস্যের দাবি, 'তিনি সম্ভবত কোনও মহারাষ্ট্রীয়কে বিয়ে করেছেন।'

বিয়ে নিয়ে চর্চা ডোরাল হলেও এখনও পর্যন্ত কঙ্গনার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি কঙ্গনার আসন্ন ছবি 'ক্যুইন ফরএভার'-এর। মনে করা হচ্ছে, এটি হয়তো কস্টিউম বা লুক টেস্টের অংশ ছিল। শোনা যাচ্ছে, বিকাশ ভ্যালের নির্দেশনায় ইতিমধ্যেই মুম্বইয়ে ছবির শুটিং শুরু করেছেন কঙ্গনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement