shono
Advertisement
Ronit Roy

রণিতের নাম ভাঙিয়ে মহিলাদের থেকে মোটা টাকা দাবি! প্রতারণার শিকার হতেই কী করলেন?

সাইবার ক্রাইমের শিকার রণিতরায়। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়ে সকলকে সতর্ক করেছেন অভিনেতা।
Published By: Kasturi KunduPosted: 08:27 PM May 21, 2026Updated: 08:27 PM May 21, 2026

তারকাদের নাম ভাঙিয়ে অনৈতিক কাজকর্মে যুক্ত হওয়ার ঘটনা প্রায়ই উঠে আসে পেজ থ্রির খবরে। কখনও অভিনয়ের প্রলোভন দেখিয়ে মোটা টাকা আত্মসাৎ তো কখনও আবার মহিলাদের সঙ্গে প্রতারণার অভিযোগও শোনা যায়। সেলিব্রিটিদের সাইবার ক্রাইমের শিকার হওয়ার ঘটনা ইন্ডাস্ট্রির চেনা ছবি। সম্প্রতি এরকমই এক পরিস্থিতির কবলে পড়েছেন অভিনেতা রণিত রায়। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়ে সকলকে সতর্ক করেছেন।

Advertisement

অভিযোগ, রণিত রায়ের নাম ব্যবহার করে মেয়েদের সঙ্গে যোগাযোগ করছেন। শুধু তাই নয়, তাঁদের থেকে টাকাও চাওয়া হচ্ছে। ‘উড়ান’ খ্যাত এই অভিনেতা আরও জানান, অভিযুক্ত তাঁর নাম ব্যবহার করে মেয়েদের থেকে বুকিং নেওয়ারও চেষ্টা করছেন। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।তিনি ওই প্রতারকের ব্যবহৃত নম্বর এবং ইমেল আইডিও প্রকাশ করেছেন। সেই নম্বরটি হলো ৩৩১৮০৮৫৬৮৫ (3318085685 ) এবং ইমেল আইডি 'রণিতরায়বুকিংঅ্যাটদ্যরেটহটমলডটকম' (ronitroybookings@hotmail.com)।

রণিতের সতর্কবাণী 'সেলিব্রিটিদের পরিচয় ব্যবহার করে প্রতারণা করা ব্যক্তিদের থেকে সতর্ক থাকুন। এমন কিছু নজরে এলে সংশ্লিষ্ট সেলিব্রিটিকে আবশ্যই জানান। আমি বা আমার প্রতিনিধিরা কখনও কারও কাছে টাকা বা কোনও ধরনের সুবিধা চাই না।'

রণিত রায় তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেতা জানিয়েছেন, 'আমার নজরে এসেছে যে এক ব্যক্তি আমার নাম ব্যবহার করে মানুষের সঙ্গে, বিশেষ করে মেয়েদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্ট করছেন এবং টাকা চাইছেন। সংশ্লিষ্ট ব্যক্তি আমার নামে বুকিং পর্যন্ত নিচ্ছেন। প্রত্যেকে সাবধানে থাকুন। আর ওই প্রতারকের উদ্দেশ্যে আমার বার্তা, ‘পুলিশ খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে।'

নিজের অবস্থান স্পষ্ট করে 'আদালত' খ্যাত অভিনেতা লেখেন, 'দয়া করে একটি বিষয় মনে রাখবেন, আমি কখনও সোশাল মিডিয়া বা অন্য কোনও মাধ্যমে মহিলাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করি না। আর টাকা চাওয়া তো দূর অস্ত। যদি এধরনের কোনও ঘটনা আপনার নজরে আসে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন।'

রণিত রায় বেশ কিছু স্ক্রিনশটও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর নাম ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা চাইছে। পোস্টের ক্যাপশনে অভিনেতার সতর্কবাণী 'সেলিব্রিটিদের পরিচয় ব্যবহার করে প্রতারণা করা ব্যক্তিদের থেকে সতর্ক থাকুন। এমন কিছু নজরে এলে সংশ্লিষ্ট সেলিব্রিটিকে আবশ্যই জানান। আমি বা আমার প্রতিনিধিরা কখনও কারও কাছে টাকা বা কোনও ধরনের সুবিধা চাই না।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement