shono
Advertisement
Kangana Ranaut on Baba Ramdev

'আমার বেডরুমে বাদুড়ের মতো ঝুলছিলেন...', রামদেবকে 'অন্তর্বাস বিক্রেতা' তোপ কঙ্গনার

কঙ্গনা-রামদেবের বাকযুদ্ধে সরগরম নেটভুবন! সনাতনী যোগগুরুকে কেন 'ভেকধারী' বলে কটাক্ষ করলেন সাংসদ-অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 02:03 PM Aug 27, 2026Updated: 02:06 PM Aug 27, 2026

কঙ্গনা রানাউত বনাম যোগগুরু রামদেবের ভার্চুয়াল বাকবিতণ্ডা যেন কিছুতেই থামতে চাইছে না! নিট কেলেঙ্কারিতে প্রতিবাদী পড়ুয়াদের ‘নর্দমা প্রজন্ম’ বলে আক্রমণ শানিয়েছিলেন মাণ্ডির ‘সনাতনী’ সাংসদ। যে মন্তব্য ঘিরে বিস্তর হইচই হতেই ‘ডিগবাজি’ খেয়ে যুবপ্রজন্মকে ‘দেশের শক্তি’ বলে সম্বোধন করেন কঙ্গনা। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি! সেই বিতর্কযজ্ঞে সম্প্রতি ঘৃতাহূতি করে বাবা রামদেবের বিস্ফোরক মন্তব্য। সাংসদ-অভিনেত্রীর 'যৌবন-চরিত্র' নিয়ে প্রশ্ন তুলে বিজেপিকে কড়া পদক্ষেপের পরামর্শও দেন তিনি। তারপর থেকেই কঙ্গনা-রামদেবের বাকযুদ্ধে সরগরম নেটভুবন। এবার ফের একবার যোগগুরুকে নিয়ে বোমা ফাটালেন সাংসদ-অভিনেত্রী।

Advertisement

"বাদুড়ের মতো আমার বেডরুমে ঘরে ঝুলেছিলেন নাকি যে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে এত কিছু জেনে ফেলেছেন?" শুধু তাই নয়, ওই সাক্ষাৎকারে যোগগুরুর আয়ুবের্দিক ব্র্যান্ড পতঞ্জলি নিয়েও খোঁচা দেন তারকা সাংসদ।

এক সাক্ষাৎকারে রামদেব বলেন, "এমন মানুষদের নিয়ে কথা বলতে চাই না, যাঁরা দেশের যুবপ্রজন্মকে নর্দমার সঙ্গে তুলনা করে নিজেদের বিকৃত মনের পরিচয় দেয়। ওঁর শৈশব কেমন ছিল? যৌবন কেমন ছিল? অতীতে কী কী কর্মকাণ্ড করেছেন?" 'সনাতনী' যোগগুরুর এহেন কথাতেই মেজাজ হারান বিজেপির নেত্রী-অভিনেত্রী। পালটা বলেন, "বাবাজি, আমার যৌবন, বেডরুম নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন।" যোগগুরুর বিরুদ্ধে কঙ্গনার এহেন শব্দবাণ নিয়ে দিন কয়েক ধরেই সরগরম সোশাল পাড়া। এবার ফের একবার রামদেবের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে প্রশ্ন ছুড়লেন, "বাদুড়ের মতো আমার বেডরুমে ঘরে ঝুলেছিলেন নাকি যে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে এত কিছু জেনে ফেলেছেন?" শুধু তাই নয়, সাম্প্রতিক ওই সাক্ষাৎকারে যোগগুরুর আয়ুবের্দিক ব্র্যান্ড পতঞ্জলি নিয়েও খোঁচা দেন তারকা সাংসদ।

কঙ্গনার নিশানায় রামদেব

কঙ্গনার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, দু'জনেই সনাতনী মতাদর্শে বিশ্বাসী হওয়া সত্ত্বেও কীভাবে দ্বন্দ্বে জড়ালেন? এপ্রসঙ্গে নেত্রী-অভিনেত্রী বলেন, ব্যবসার জন্য রামদেব সনাতন দর্শনের মূল নীতি থেকে দূরে সরিয়ে গিয়েছেন। উনি যখন 'স্বদেশি আন্দোলন' শুরু করলেন তখন সরকার তাঁকে খুব উৎসাহ জুগিয়েছিল। কিন্তু আমার মনে হয়, উনি এখন পুঁজিবাদের পথে অনেকটা দূর এগিয়ে গিয়েছেন। আয়ুর্বেদ, ভেষজ ও যোগব্যায়ামের ক্ষেত্রে যে উৎসাহ তিনি পেয়েছিলেন, সেখান থেকে সরে এসে এখন গেঞ্জি ও অন্তর্বাসের ব্যবসায় নেমেছেন।" শুধু তাই নয়, যোগগুরুকে 'পাক্কা ব্যবসায়ী' বলেও তোপ দাগেন কঙ্গনা রানাউত। সাংসদ অভিনেত্রীর কথায়, "ব্যবসায়ী হওয়াতে কোনও দোষ নেই, কিন্তু এমন ভেক ধরে থাকবেন না।"

এদিকে কঙ্গনার লাগাতার বিষোদ্গার নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন যোগগুরু। তাঁর মন্তব্য, “বিষয়টিকে আমি আর বাড়াতে চাই না। বাবা রামদেব কে এবং আমার অবদান কী? গোটা দেশ তা জানে। তাই এমন সব মানুষদের বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না” অতঃপর কঙ্গনা লাগাতার আক্রমণ শানালেও বাবা রামদেব যে বিষয়টিকে এখানেই শেষ করতে চান, সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement