shono
Advertisement
Delhi

বাড়িতে ঢুকে মডেলকে কুপিয়ে খুন! দিল্লির রোমহর্ষক ঘটনায় অভিযুক্ত জিম প্রশিক্ষক

জানা গিয়েছে, মুসকানের পেটে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে কোপানো হয়েছে। একাধিক আঘাতের চিহ্ন রয়েছে শরীরজুড়ে।
Published By: Sandipta BhanjaPosted: 11:47 AM Aug 27, 2026Updated: 02:20 PM Aug 27, 2026

চাঞ্চল্যকর ঘটনা দিল্লিতে (Delhi)! বাড়িতে ঢুকে একুশ বছর বয়সি মডেলকে কুপিয়ে খুন। অভিযুক্ত জিম প্রশিক্ষক। পুলিশি সূত্রে খবর, মৃতার নাম মুসকান। পশ্চিম দিল্লির তিলকনগরের এক বহুতলের ফ্ল্যাটে একাই থাকতেন ওই মডেল। মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন মুসকান।

Advertisement

প্রতিবেশীরা মুসকানের চিৎকার শুনতে পান। এরপর তাঁরা ছুটে আসতেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই মডেলকে।

পুলিশ জানিয়েছে, বুধসন্ধ্যায় ফ্ল্যাটে ছিলেন মুসকান। সেসময়েই তাঁর জিম প্রশিক্ষক ইমরান সেখানে উপস্থিত হন। দু'জনের মধ্যে কোনও বচসা হয়েছিল কিনা সেটা যদিও এখনও অস্পষ্ট, তবে পুলিশি সূত্রে খবর, প্রতিবেশীরা মুসকানের চিৎকার শুনতে পান। এরপর তাঁরা ছুটে আসতেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই মডেলকে। প্রতিবেশীরা আসতেই জিম প্রশিক্ষক সেখান থেকে পালিয়ে যান। মুসকান তখন রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পড়শিরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে চিকিৎসকরা একুশ বছর বয়সি মডেলকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মুসকানের পেটে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে কোপানো হয়েছে। একাধিক আঘাতের চিহ্ন রয়েছে শরীরজুড়ে।

"মুসকানের বোনদের অভিযোগ, ইমরান ওকে খুব উত্ত্যক্ত করত। আগেও এমন করেছিল ওই জিম প্রশিক্ষক।"

দিল্লির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্ত জানান, টিম তৈরি করে ওই জিম প্রশিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। মুসকানের বন্ধু আমান জানান, তিন বোনের মধ্যে মুসকানই ছিলেন সবার ছোট। "মুসকানের বড় বোন, যিনি বর্তমানে চণ্ডীগড়ে থাকেন, তিনিই আমাকে ফোন করে দ্রুত ওর বাড়িতে যেতে বলেন। তিনি জানান যে কেউ মুসকানকে ছুরিকাঘাত করেছে। আমি সঙ্গে সঙ্গে আমার এক বন্ধুকে ফোন করে দ্রুত মুসকানের বাড়িতে যাই। গিয়ে দেখি আমরা সেখানে পৌঁছানোর আগেই অ্যাম্বুল্যান্সে করে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুসকানের বোনদের অভিযোগ, ইমরান ওকে খুব উত্ত্যক্ত করত। আগেও এমন করেছিল ওই জিম প্রশিক্ষক। আর এখন যেহেতু এমন ঘটনাটি ঘটেছে, তাই সরাসরি ওর ওপরই সন্দেহ গিয়ে পড়েছে। ইতিমধ্যেই অভিযুক্তের পরিবারের সদস্য, ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। তদন্তে প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুসকান এবং অভিযুক্ত পরস্পরকে দেড় বছর ধরে চিনতেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement