পঞ্জাবি ব়্যাপার হানি সিং থেকে করণ অওজলার শো ঘিরে তুমুল বিতর্ক। 'পি-পপ কালচার ট্যুর' -এ একের পর শো বাতিল পাঞ্জাবি গায়ক করণ অওজলার (Karan Aujla)। গত ২৮ ফেব্রুয়ারি দিল্লির জহওরলাল নেহেরু স্টেডিয়াম এ দুরন্ত পারফরম্যান্সে মাতিয়ে দিয়েছিলেন দর্শককে। ৩ এপ্রিল কলকাতাতেও শো করে গিয়েছেন করণ। যেখানে নজর কেড়েছে টলিপাড়ার বেশ কিছু সেলেব। জানা যাচ্ছে, ইতিমধ্যেই করণের একের পর এক শো বাতিল করা হয়েছে যদিও ব্যতিক্রম আগামী ৫ এপ্রিলে জয়পুরের কনসার্ট। ওই অনুষ্ঠানটি পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। মিডিয়া রিপোর্ট মোতাবেক আগামী ১০ এপ্রিল লখনউ এবং ১২ এপ্রিল লুধিয়ানায় নির্ধারিত তাঁর কনসার্ট বাতিল হয়েছে।
কিন্তু, এই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ? যত দূর জানা যাচ্ছে, মার্চ মাসে মুম্বইয়ের শো-এ অত্যন্ত খারাপ ব্যবস্থাপনার জন্যই তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এই পঞ্জাবি ব়্যাপার। মুম্বইয়ের এমএমআরডিএ মাঠে দোল উদ্যাপনের জন্য আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন করণ। দর্শকের অভিযোগ, উদ্যোক্তারা অনুষ্ঠানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেননি, চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
এখনও পর্যন্ত করণ অওজালা কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে টিকিট বিক্রির প্ল্যাটফর্ম ডিস্ট্রিক্ট অ্যাপে লখনউ ও লুধিয়ানার শো দেখা যাচ্ছে না।
বাতিল করণ অউজলার একাধিক শো।
গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে খোলা আকাশের নীচে অনুষ্ঠানের আয়োজন করায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন বলেও অভিযোগ। শুধু তাই নয়, অস্বাভাবিক ভিড়ে পদদলিত হওয়ার মতো ঘটনাও ঘটেছিল বলে সূত্রের খবর। করণের ভক্তরা তাঁর লাইভ পারফরম্যান্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এই মুহূর্তের তাঁর গানগুলোও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রেন্ড করছে। তাই এই হঠাৎ শো বাতিলের খবরে খুবই হতাশ অনুরাগীরা।
যদিও এখনও পর্যন্ত করণ অওজালা কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে টিকিট বিক্রির প্ল্যাটফর্ম ডিস্ট্রিক্ট অ্যাপে লখনউ ও লুধিয়ানার শো দেখা যাচ্ছে না। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি স্ক্রিনশটে দেখা গেছে এই অ্যাপের তরফে জানানো হয়েছে লুধিয়ানার শো লজিস্টিক সমস্যার কারণে বাতিল করা হয়েছে। যারা টিকিট কিনেছিলেন, তাদের টাকা পাঁচ থেকে সাতদিনের মধ্যে ফেরৎ দেওয়া হবে। উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল মুম্বই ২.০ কনসার্ট নিয়ে ফিরছেন করণ। তবে এই শোয়ের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
