বছরখানেক আগে রণবীর কাপুর কথা দিয়েছিলেন, ভবিষ্যতে পরিচালনা-প্রযোজনার মাধ্যমে ঠাকুরদা রাজ কাপুরের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবেন। মাসখানেক ধরে নাকি সেই প্রতিশ্রুতি পূরণের পথেই এগোচ্ছেন অভিনেতা। বলিপাড়ায় কানাঘুষো, খুব শিগগিরি পরিচালক হিসেবে হাতেখড়ি করতে চলেছেন রণবীর। আর সেই সিনেমার হাত ধরেই নাকি ঐতিহ্যবাহী প্রযোজনা সংস্থা 'আরকে স্টুডিও'কে পুনরুজ্জীবিত করবেন তিনি। এমনকী সম্প্রতি মুম্বইয়ে একটি উঁচুতলও ভাড়া নিয়ে ফেলেছেন বলে গুঞ্জন। সত্যিই কি খোলনলচে বদলে 'আরকে স্টুডিও'কে নতুনভাবে সিনেবাজারে আনতে চলেছেন কাপুরদের যোগ্য উত্তরসূরী রণবীর কাপুর? জল্পনার মাঝেই মুখ খুললেন করিনা কাপুর খান (Kareena Kapoor)।
২০১৯ সালে গদরেজ প্রপার্টির ১৮০ কোটি টাকায় সেই পৈতৃক সম্পত্তি বিক্রি করে দেন কাপুররা। খবর, মাসখানেক ধরে ঠাকুরদার সেই প্রযোজনা সংস্থাকেই নতুন কাঠামোয় নিয়ে আসার পরিকল্পনা করছেন রণবীর কাপুর। কানাঘুষো, ব্যবসার খাতিরে নয় বরং ভারতীয় সিনেমায় কাপুরদের আরকে স্টুডিওর অবদানের মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। যাতে মুম্বইয়ের সিনেনির্মাতাদের জন্য এই প্রযোজনা সংস্থা এক নতুন 'ক্রিয়েটিভ হাব' হয়ে উঠতে পারে। ফলত লাভবান হবেন উঠতি প্রতিভাবান পরিচালকরাও।
ভারতীয় সিনেজগতের অন্যতম প্রাণপুরুষ রাজ কাপুর। পূর্বসূরীর সেই 'লিগ্যাসি' আজও স্বমহিমায় বহন করে চলেছে কাপুরদের বর্তমান প্রজন্ম। রাজ কাপুর তাঁর কয়েক দশকের ফিল্মি কেরিয়ারে আরকে স্টুডিওর ব্যানারে অগনিত ক্লাসিক ছবি থেকে সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন। কিন্তু ২০১৯ সালে গদরেজ প্রপার্টির ১৮০ কোটি টাকায় সেই পৈতৃক সম্পত্তি বিক্রি করে দেন কাপুররা। খবর, মাসখানেক ধরে ঠাকুরদার সেই প্রযোজনা সংস্থাকেই নতুন কাঠামোয় নিয়ে আসার পরিকল্পনা করছেন রণবীর কাপুর। কানাঘুষো, ব্যবসার খাতিরে নয় বরং ভারতীয় সিনেমায় কাপুরদের আরকে স্টুডিওর অবদানের মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। যাতে মুম্বইয়ের সিনেনির্মাতাদের জন্য এই প্রযোজনা সংস্থা এক নতুন 'ক্রিয়েটিভ হাব' হয়ে উঠতে পারে। ফলত লাভবান হবেন উঠতি প্রতিভাবান পরিচালকরাও। উল্লেখ্য, কাপুরদের বউমা আলিয়া ভাটেরও নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। এবার কি তবে সত্যই বংশের 'লিগ্যাসি' এগিয়ে যাওয়ার পথে রণবীর? সম্প্রতি এক সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন রাখা হয়েছিল করিনা কাপুর খানের কাছে। শুনেই অভিনেতার দিদি হিসেবে অভিনেত্রী যা প্রতিক্রিয়া দিলেন, তা এখন চর্চার শিরোনামে।
করিনা কাপুর খান, ফাইল ছবি
করিনা কাপুরের মন্তব্য, "এটা একেবারেই সত্য নয়। এমনকী আমাদের পারিবারিক গ্রুপেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল, এবং সকলে একবাক্যে বলেছিল, এমন কিছুই হচ্ছে না। যদিও এই স্টুডিওর সঙ্গে আমাদের গভীর আবেগ জড়িয়ে রয়েছে, তবুও বলব এরকম এখনই কিছু ঘটছে না। তাছাড়া, রণবীর এখন পুরোপুরি অভিনয়েই মগ্ন। ও অভিনয়টাকে ভীষণ ভালোবাসে। কিন্তু 'লোলো' (করিশ্মা) এবং রণবীরেরই বিষয়টি নিয়ে ভাবা উচিত। কারণ আমার মনে হয় না, আমি একজন পরিচালক কিংবা প্রযোজকের মতো করে ভাবতে পারব।" অতঃপর আরকে স্টুডিওর পুনরুজ্জীবিত হওয়া যে এখনও জল্পনা স্তরেই রয়েছে, সেটা পরিষ্কার করে দিলেন করিনা কাপুর।
