shono
Advertisement
Sunil Gavaskar

'ধুরন্ধর ২'-এর টিকিট পাচ্ছেন না গাভাসকর! কার কাছে সিনেমা দেখার আবদার জানালেন?

'ধুরন্ধর' সিক্যুয়েলের টিকিটের চাহিদা এমন পর্যায়ে পৌঁছেছে যে খোদ কিংবদন্তি ক্রিকেটারকেই নাকি বেগ পেতে হচ্ছে এই ছবির টিকিট জোগাড় করার জন্য। খবর, পাঁচদিন ধরে চেষ্টা করেও তিনি একটি টিকিট জোগাড় করতে পারেননি! আর সেই প্রেক্ষিতেই দারুণ স্ট্র্যাটেজি খাটালেন সানি।
Published By: Sandipta BhanjaPosted: 08:45 PM Mar 23, 2026Updated: 08:45 PM Mar 23, 2026

সম্প্রতি দ্য হান্ড্রেড লিগে পাক স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়ায় বিস্ফোরক মন্তব্য করেছিলেন সুনীল গাভাসকর। বলেছিলেন, 'পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেওয়ার অর্থ ভারতীয় সেনা এবং আমজনতার রক্ত ঝরানো।' এবার পাকবিরোধী তকমা জোটা সিনেমা 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' দেখার জন্য টিকিটের খোঁজে কিংবদন্তী ক্রিকেটার। কিন্তু রণবীর সিং অভিনীত সিনেমা দেখার প্রাক্কালে বেজায় সমস্যার সম্মুখীন হতে হল গাভাসকরকে। কীরকম?

Advertisement

দর্শকমহল এখন 'ধুরন্ধর' জ্বরে কাঁপছে। মাত্র পাঁচ দিনেই এই সিনেমা যে বক্স অফিস বিস্ফোরণ ঘটিয়েছে, তা বললেও অত্যুক্তি হয় না। এমন আবহে আমজনতার মতো সুনীল গাভাসকরও হামজা আলির প্রতিশোধের কাহিনি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। কিন্তু 'ধুরন্ধর' সিক্যুয়েলের টিকিটের চাহিদা এমন পর্যায়ে পৌঁছেছে যে খোদ কিংবদন্তি ক্রিকেটারকেই বেগ পেতে হচ্ছে এই ছবির টিকিট জোগাড় করার জন্য।

ছাব্বিশ সালের আইপিএলের মরশুম দোরগোড়ায়। কিন্তু দর্শকমহল এখন 'ধুরন্ধর' জ্বরে কাঁপছে। মাত্র পাঁচ দিনেই এই সিনেমা যে বক্স অফিস বিস্ফোরণ ঘটিয়েছে, তা বললেও অত্যুক্তি হয় না। এমন আবহে আমজনতার মতো সুনীল গাভাসকরও হামজা আলির প্রতিশোধের কাহিনি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। কিন্তু 'ধুরন্ধর' সিক্যুয়েলের টিকিটের চাহিদা এমন পর্যায়ে পৌঁছেছে যে খোদ কিংবদন্তি ক্রিকেটারকেই নাকি বেগ পেতে হচ্ছে এই ছবির টিকিট জোগাড় করার জন্য। খবর, পাঁচদিন ধরে চেষ্টা করেও তিনি নাকি একটি টিকিট জোগাড় করতে পারেননি! আর সেই প্রেক্ষিতেই দারুণ স্ট্র্যাটেজি খাটালেন সানি। 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'-এর টিকিট জোগাড় করার জন্য শেষমেশ 'জামিল জামালি'র দ্বারস্থ হতে হয়েছে তাঁকে।

'ধুরন্ধর ২'-এর দৃশ্যে রণবীর সিং, ছবি- ইনস্টাগ্রাম

উল্লেখ্য, প্রথমপর্ব থেকেই 'জামিল জামালি'র চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন রাকেশ বেদি। স্পাই-অ্যাকশন ঘরানার সিক্যুয়েলের চিত্রনাট্যেও সংশ্লিষ্ট চরিত্রটিকে বেশ অনেকটা অংশ জুড়ে রাখা হয়েছে। খোদ রণবীর সিং রাকেশের প্রশংসা করে বলেছেন, "সিক্যুয়েলের আসল স্টার আপনিই।" গত পাঁচদিনে হামজার পাশাপাশি দর্শকমহলে ততোধিক হিট 'জামিল জামালি'। 'ধুরন্ধর ২'-এর টিকিট না পেয়ে এবার তাঁরই দ্বারস্থ হয়েছেন সুনীল গাভাসকর। সোমবার কিংবদন্তী ক্রিকেটারের সঙ্গে সেই কথোপকথনের মুহূর্তই নেটভুবনে তুলে ধরেছেন 'জামিল' ওরফে রাকেশ বেদি। সেখানেই প্রবীণ অভিনেতাকে বলতে শোনা গেল, "খেলার প্রসঙ্গ যখন এলই, তখন বলি- গতকাল ভারতের অন্যতম সেরা ক্রীড়াব্যক্তিত্ব সুনীল গাভাসকরজির সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি আমাকে বললেন- রাকেশজি, আমি তো টিকিটই পাচ্ছি না! প্লিজ আমার জন্য টিকিটের ব্যবস্থা করে দিন।" সানির এহেন আবদারে পালটা রাকেশ জানান, "আমি এখন ওঁর জন্য কটা টিকিটের ব্যবস্থা করছি। আশা করি সফল হবই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement