shono
Advertisement
Poonam Pandey

সৈকতে বিকিনি লুকে শরীরী হিল্লোল পুনমের, ডায়েট ভুলে কী খাচ্ছেন অভিনেত্রী?

শ্রীলঙ্কা সফরে স্বল্পবসনা পুনম পাণ্ডের রঙিন মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করতেই 'বেসামাল' নেটপাড়া।
Published By: Sulaya SinghaPosted: 09:27 PM Mar 23, 2026Updated: 09:27 PM Mar 23, 2026

হট অ্যান্ড বোল্ড অবতারে সোশাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ান বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে। খোলামেলা পোশাকে প্রকাশ্যে হাজির হতেই একেবারে নিন্দার ঝড়। কুম্ভ মেলায় যাওয়ার সময়ও পিছু ছাড়েননি নিন্দকেরা। তবে বারবারই বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে আপন ছন্দে জীবন উপভোগ করেন পুনম। বড়পর্দায় তাঁর উপস্থিতি দেখা না গেলেও সমাজমাধ্যমে পুনমের অবাধ বিচরণ। ফের চর্চায় নেটদুনিয়ার সেনসেশন পুনম পাণ্ডে।

Advertisement

সাগরপাড়ে গোলাপি বিকিনিতে পুনমের শরীরী হিল্লোলে ক্লিন বোল্ড নেটপাড়া। কখনও মাঝসমুদ্রে উষ্ণতা ছড়াচ্ছেন তো কখনও আবার ডায়েট ভুলে কবজি ডুবিয়ে খাচ্ছেন পছন্দের খাবার। শ্রীলঙ্কা সফরের নানান মুহূর্তের কোলাজ সমাজমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন পুনম।

বিকিনিতে পুনমের শরীরী হিল্লোল

ছবি পোস্ট করে কন্ট্রোভার্সি ক্যুইন লিখেছেন, 'একটা ছবি যথেষ্ট নয়। তাই শ্রীলঙ্কায় কাটানো সব মুহূর্তগুলো একসঙ্গে শেয়ার করলাম।' কমেন্ট বক্সজুড়ে পুনমের লুকের প্রশংসা। লাল হৃদয়ের ইমোজি থেকে ফায়ার ইমোজির ছড়াছড়ি। কখনও খোলা নীল দিগন্তের নিচে ক্যামেরাবন্দি তো কখনও আবার সেলফিতে মজে পুনম। বিছানার উপর চায়ের কাপ হাতেও নিজেকে ফ্রেমবন্দি করেছেন অভিনেত্রী।

বিদেশ বিভুঁইয়ে গিয়ে ডায়েটকে গুড বাই। কোল্ড ড্রিঙ্ক থেকে শুরু করে মনপসন্দ খাবার সবই ছিল তালিকায়। বাদ যায়নি চিপসের মতো জাঙ্ক ফুডও। ঘুরতে গিয়ে জীবন একেবারে বাঁধনহীন। শরীরচর্চা ভুলে ডুব দিয়েছিলেন বাহারি খানাপিনায়। পুনমের সোশাল পোস্টে তা একেবারে স্পষ্ট।

কখনও নিজেকে মৃত ঘোষণা করে তো কখনও মহাকুম্ভে পুণ্যস্নান করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন বিতর্কিত অভিনেত্রী পুনম। আরও ভাল করে বললে, বিতর্ক আর পুনম যেন এক সুতোয় গাঁথা। বোল্ড স্টাইল স্টেটমেন্ট ও ভিডিও পোস্ট করেও চর্চায় থাকেন অভিনেত্রী।

সম্প্রতি এক রবিবাসরীয় ছুটির দিনে সোশাল মিডিয়ায় স্বল্পবসনা পুনের উদ্দাম নাচে বুঁদ হয়ে গিয়েছিল নেটপাড়ার সদস্যরা। মজা করে ক্যাপশনে লিখেছিলেন, "আজ রবিবার, তাই ভাবছিলাম আপনাদের প্রত্যেকের ঘুম কেড়ে নেব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement