shono
Advertisement
Kartik Aaryan

অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর আহত কার্তিক আরিয়ান! হাঁটুতে হবে অস্ত্রোপচার

হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে বিপত্তি! কেমন আছেন অভিনেতা?
Published By: Sandipta BhanjaPosted: 12:31 PM Aug 19, 2026Updated: 12:31 PM Aug 19, 2026

বলিউডের বাস্তুতন্ত্রে টিকে থাকতে সদ্য দারুণ স্ট্র্যাটেজি খাটিয়ে প্রযোজনা সংস্থা খুলেছেন 'রুহ বাবা'। আর প্রযোজক হিসেবে যে ছবিতে হাত দিয়েছেন, সেই সিনেমার শুটিংয়েই ঘটল মারাত্মক বিপত্তি! হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট পেলেন কার্তিক আরিয়ান। যার জন্য অস্ত্রোপচার হতে পারে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতার।

Advertisement

অভিনেতা বর্তমানে মুম্বইয়ের ফোর্টিস রাহেজা হাসপাতালে ভর্তি। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। যার জেরে শুটিং আপাতত বন্ধ।

বলিউড মাধ্যম সূত্রে খবর, কাশ্মীরের কিকবক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের বায়োপিক তৈরি করছেন কার্তিক আরিয়ান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ক্রীড়াবিদ কীভাবে এক কাশ্মীরি তরুণীর মেন্টর হিসেবে 'ঈশ্বরের দূত' হয়ে উঠেছিলেন, সেই কাহিনি অবলম্বনেই তৈরি হচ্ছে এই সিনেমা। যে সিনেমার পরিচালনায় কবীর খান। যিনি এর আগে '৮৩-এর মতো স্পোর্টস ড্রামার পরিচালনা করেছেন। এবার তিনি কাশ্মীরের কিকবক্সিং চ্যাম্পিয়নের বায়োপিকে হাত দিয়েছেন। তবে এই ছবিতে শুধু প্রযোজকের ভূমিকাই পালন করছেন না কার্তিক, বরং তাজামুল ইসলামের চরিত্রেও দেখা যাবে 'রুহ বাবা'কে। ইতিমধ্যেই কার্তিক আরিয়ানকে নিয়ে পরিচালক কবীর কাশ্মীর এবং মুম্বইয়ে শুটিং শুরু করেছেন বলে খবর। আর সেই শুটিংয়েই কিকবক্সিং রিংয়ের মধ্যে কোনও এক অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে হাঁটুতে গুরুতর় চোট পেলেন বলিউডের 'চন্দু চ্যাম্পিয়ন'।

কার্তিক আরিয়ান

সূত্রের খবর, সেটে গুরুতর আহত হয়েছেন কার্তিক আরিয়ান। অভিনেতা বর্তমানে মুম্বইয়ের ফোর্টিস রাহেজা হাসপাতালে ভর্তি। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। যার জেরে শুটিং আপাতত বন্ধ। সম্ভবত খুব শীঘ্রই তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হবে। তাই অপারেশনের পর অভিনেতাকে দিন কয়েক বিশ্রামেও থাকতে হবে। একেবারে সুস্থ হয়েই কাজে ফিরবেন তিনি। জানা গিয়েছে, তাজামুল ইসলামের চরিত্রের জন্য কিকবক্সিংয়ের প্রশিক্ষণও নিয়েছেন কার্তিক। যেহেতু হাইভোল্টেজ ওই অ্যাকশন দৃশ্যে কার্তিককে কঠিন শারীরিক কসরত করতে হত, তাই শুটিংয়ের আগে অ্যাকশন প্রশিক্ষকদের সঙ্গে অনুশীলন করছিলেন তিনি। আর ঠিক সেসময়েই ঘটে বিপত্তি!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement